1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
Title :
MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে পে স্কেল যে কারণে স্থগিতের পরামর্শ আইএমএফের স্পেন ও আর্জেন্টিনা মধ্যকার বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি লাইভ দেখুন নতুন এমপিওভুক্ত শিক্ষকরা বকেয়া বেতন কোনদিন পাবে জানাল মাউশি এমপিও শিক্ষকদের বদলি নিয়ে যে জটিলতার আশংকায় এনটিআরসিএ এমপিও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের তথ্য যে সময়ের মধ্যে যেভাবে হালনাগাদ করতে হবে পে স্কেল বাস্তবায়নে নতুন সমীকরণ

কাদের নিয়ে গঠন করা হল ২২সদস্যের পে কমিশন

  • Update Time : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ৫১৭ Time View
কাদের নিয়ে গঠন করা হল ২২সদস্যের পে কমিশন

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো প্রণয়ন করতে ২২ সদস্যবিশিষ্ট একটি জাতীয় বেতন কমিশন গঠন করেছে সরকার। এই কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক অর্থসচিব এবং বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক জাকির আহমেদ খান।

রোববার (২৭ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে কমিশনের সদস্যদের তালিকা প্রকাশ করা হয়। এর আগে গত বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের এক বৈঠকে কমিশন গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। উক্ত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

গঠিত কমিশনের চেয়ারম্যান হলেন জাকির আহমেদ খান। কমিশনের সদস্য হিসেবে রয়েছেন ড. মোহাম্মদ আলী খান, মো. মোসলেম উদ্দীন, মো. ফজলুল করিম, আহমেদ আতাউল হাকিম, ড. মোহাম্মদ জাহিদ হোসাইন, ড. জিশান আরা আরাফুন্নেসা, মেজর জেনারেল (অব.) এ আই এম মোস্তফা রেজা নূর, ড. মো. হাবিবুর রহমান, তহমিনা বেগম, অধ্যাপক মো. মাকছুদুর রহমান সরকার, ড. মোহাম্মদ সামছুল আলম ভূঁঞা, ড. এ.কে.এম. মাসুদ, অধ্যাপক সৈয়দ আতিকুল হক এবং অধ্যাপক এ. কে. এনামুল হক।

এছাড়াও এই কমিশনে আরও যেসব সদস্য অন্তর্ভুক্ত রয়েছেন তারা হলেন: প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মনোনীত একজন সশস্ত্র বাহিনীর প্রতিনিধি, আইন ও বিচার বিভাগের একজন প্রতিনিধি (যাকে মনোনয়ন দিয়েছে আইন ও বিচার বিভাগ), জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি (জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক মনোনীত), জননিরাপত্তা বিভাগের একজন প্রতিনিধি (জননিরাপত্তা বিভাগ কর্তৃক মনোনীত), ইনস্টিটিউট অব চার্টার্ড একাউন্ট্যান্টস অব বাংলাদেশের প্রেসিডেন্ট, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রবিধি, বাস্তবায়ন, আইন ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান) এবং অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বাস্তবায়ন)।

বর্তমানে দেশের সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ২০১৫ সালে প্রণীত অষ্টম পে-স্কেল অনুযায়ী বেতন ও ভাতা পাচ্ছেন। বর্তমান কাঠামো অনুযায়ী সরকারি চাকরিতে মোট ২০টি বেতন গ্রেড রয়েছে। এর মধ্যে ১ থেকে ৯ম গ্রেড পর্যন্ত ক্যাডার এবং নন-ক্যাডার প্রথম শ্রেণির কর্মকর্তা, ১০ থেকে ১২তম গ্রেড দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা, ১৩ থেকে ১৬তম গ্রেড তৃতীয় শ্রেণির কর্মচারী এবং ১৭ থেকে ২০তম গ্রেড চতুর্থ শ্রেণির কর্মচারীদের জন্য নির্ধারিত। বর্তমানে প্রথম গ্রেডে নির্ধারিত মূল বেতন ৭৮ হাজার টাকা এবং সর্বনিম্ন অর্থাৎ ২০তম গ্রেডের বেতন ৮ হাজার ২৫০ টাকা।

সরকারি চাকরিতে বর্তমানে মোট পদ রয়েছে ১৯ লাখ ১৯ হাজার ১১১টি। এর মধ্যে কর্মরত রয়েছেন প্রায় ১৫ লাখ কর্মকর্তা ও কর্মচারী।

গত দুই বছরেরও বেশি সময় ধরে দেশে উচ্চ মূল্যস্ফীতির প্রেক্ষাপটে সাধারণ মানুষের প্রকৃত আয় উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এই বাস্তবতায় সরকারি কর্মীদের আর্থিক সক্ষমতা বিবেচনায় এনে একটি যুগোপযোগী বেতন কাঠামো নির্ধারণের লক্ষ্যে সরকার নতুন করে এ পে কমিশন গঠন করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme