1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
Title :
MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে পে স্কেল যে কারণে স্থগিতের পরামর্শ আইএমএফের স্পেন ও আর্জেন্টিনা মধ্যকার বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি লাইভ দেখুন নতুন এমপিওভুক্ত শিক্ষকরা বকেয়া বেতন কোনদিন পাবে জানাল মাউশি এমপিও শিক্ষকদের বদলি নিয়ে যে জটিলতার আশংকায় এনটিআরসিএ এমপিও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের তথ্য যে সময়ের মধ্যে যেভাবে হালনাগাদ করতে হবে পে স্কেল বাস্তবায়নে নতুন সমীকরণ

এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের কার বেতন কতটুকু বাড়বে যা জানাল মাউশি

  • Update Time : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ২৪০৪ Time View
এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের কার বেতন কতটুকু বাড়বে যা জানাল মাউশি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন বাড়ছে। চলতি জুলাই মাস থেকেই তারা বর্ধিত বেতন পাবেন। তবে বেতন কতটুকু বাড়ছে, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলছেন না শিক্ষা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা। ফলে বিষয়টি নিয়ে শিক্ষক-কর্মচারীদের মধ্যে উদ্বেগ বাড়ছে।

গত জুন মাসে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মতো বিশেষ প্রণোদনার আওতায় আনা হয় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের। এই প্রণোদনা জুলাই মাস থেকে কার্যকর হবে। এতে সর্বনিম্ন ১ হাজার ৫০০ টাকা ভাতা বৃদ্ধির কথা বলা হয়েছে। সে অনুযায়ী শিক্ষকদের বেতন কমপক্ষে ১ হাজার ৫০০ টাকা পর্যন্ত বাড়তে পারে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর জানায়, জুনিয়র শিক্ষক, সহকারী শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক এবং প্রধান শিক্ষকদের গ্রেড অনুযায়ী বেতন বাড়ানো হবে। অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারেই এই বেতনবৃদ্ধি কার্যকর করা হবে।

এ বিষয়ে জানতে চাইলে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (অর্থ) ড. কে এম শফিকুল ইসলাম বলেন, ‘শিক্ষকদের পদবী এবং চাকরির বয়স অনুযায়ী বেতন বৃদ্ধি করা হতে পারে। কার বেতন কতটুকু বাড়বে, সেটি প্রতিষ্ঠান প্রধানদের কাছ থেকে বেতন শিট পাওয়ার পর বলা সম্ভব। কারণ প্রত্যেকে ভিন্ন ভিন্ন স্কেলে বেতন-ভাতা পান।’

এদিকে মাউশির এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেলের প্রোগ্রামার-৩ শরিফুল ইসলাম জানান, ‘জুলাইয়ের বেতন শিট তৈরি করা হচ্ছে। এটি সম্পন্ন হওয়ার পরই বোঝা যাবে কার বেতন কতটুকু বাড়বে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme