1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
Title :
MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে পে স্কেল যে কারণে স্থগিতের পরামর্শ আইএমএফের স্পেন ও আর্জেন্টিনা মধ্যকার বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি লাইভ দেখুন নতুন এমপিওভুক্ত শিক্ষকরা বকেয়া বেতন কোনদিন পাবে জানাল মাউশি এমপিও শিক্ষকদের বদলি নিয়ে যে জটিলতার আশংকায় এনটিআরসিএ এমপিও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের তথ্য যে সময়ের মধ্যে যেভাবে হালনাগাদ করতে হবে পে স্কেল বাস্তবায়নে নতুন সমীকরণ

শিক্ষকদের কাঙ্খিত বেতন প্রসংগে যা জানাল মাউশি ডিজি

  • Update Time : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ২১৩৫ Time View
শিক্ষকদের কাঙ্খিত বেতন প্রসংগে যা জানাল মাউশি ডিজি

মানবিক মূল্যবোধ, মানসম্মত ও যুগোপযোগী শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের বিশ্ব নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খান। তিনি বলেন, চতুর্থ শিল্পবিপ্লব মোকাবিলায় শিক্ষার্থীদের প্রস্তুত করতে যুগোপযোগী কারিকুলাম তৈরি, দক্ষ শিক্ষক নিয়োগ এবং তাদের আর্কষণীয় বেতন নিশ্চিত করা প্রয়োজন।

শনিবার (১৯ জুলাই) সকালে ফরিদপুর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত শ্রেষ্ঠ শিক্ষার্থী ও উচ্চ মাধ্যমিক সমাপনী পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং শিক্ষকরা উপস্থিত ছিলেন।

পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশে মহাপরিচালক বলেন, তোমাদের হাতে যে পুরস্কার তুলে দেওয়া হয়েছে, সেটি জনগণের করের টাকা দিয়ে কেনা। এটি তোমাদের বাবাদের মাথার ঘাম ঝরানো অর্থে অর্জিত। তাই পড়াশোনায় মনোযোগ দিয়ে নিজেদের যোগ্য করে গড়ে তোলাই হবে এই অর্থের যথাযথ ব্যবহার এবং ইহকাল-পরকালের জন্য উপযুক্ত প্রতিদান।

পাবনা জেলা ও ফরিদপুর উপজেলা শিক্ষা অফিসের যৌথ আয়োজনে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিপ্তরের পরিচালক (পরিকল্পনা) প্রফেসর ড. শফিউল আজম, ঢাকা অঞ্চলের পরিচালক ফকীর মোহাম্মদ নুরুজ্জামান, রাজশাহী অঞ্চলের পরিচালক মো. আছাদুজ্জামান ও পাবনা জেলা শিক্ষা অফিসার মো. আব্দুর রাজ্জাক।

অনুষ্ঠানে ফরিদপুর উপজেলার শ্রেষ্ঠ মাধ্যমিক ও কলেজ শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। পরে পাবনা জেলার বিভিন্ন উপজেলার স্কুল ও কলেজ শিক্ষকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষকরা তাদের বিভিন্ন দাবি-দাওয়ার কথা তুলে ধরলে প্রধান অতিথি তা মনোযোগ দিয়ে শুনেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে এসব সমস্যার সমাধানের আশ্বাস দেন।

এদিন বিকেলে মাউশির মহাপরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খান চাটমোহর উপজেলার অন্যতম বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ডি এ জয়েন উদ্দিন স্কুল পরিদর্শন করেন। এ সময় অন্যান্য কর্মকর্তারাও তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme