1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
Title :
MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে পে স্কেল যে কারণে স্থগিতের পরামর্শ আইএমএফের স্পেন ও আর্জেন্টিনা মধ্যকার বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি লাইভ দেখুন নতুন এমপিওভুক্ত শিক্ষকরা বকেয়া বেতন কোনদিন পাবে জানাল মাউশি এমপিও শিক্ষকদের বদলি নিয়ে যে জটিলতার আশংকায় এনটিআরসিএ এমপিও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের তথ্য যে সময়ের মধ্যে যেভাবে হালনাগাদ করতে হবে পে স্কেল বাস্তবায়নে নতুন সমীকরণ

এসএসসি ও সমমান পরীক্ষার ফল কোনদিন যা জানাল আন্তঃশিক্ষা বোর্ড

  • Update Time : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ৩২৫ Time View
এসএসসি ও সমমান পরীক্ষার ফল কোনদিন যা জানাল আন্তঃশিক্ষা বোর্ড

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ১৫ জুলাইয়ের মধ্যে প্রকাশের জোর প্রস্তুতি চলছে। ফল তৈরির কাজ প্রায় সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এবং ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার।

বৃহস্পতিবার (৩ জুলাই) তিনি জানান, সম্ভাব্য ফল প্রকাশের তারিখ উল্লেখ করে শিক্ষা মন্ত্রণালয়ে একটি প্রস্তাব পাঠানো হবে। মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়া গেলে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের তারিখ ঘোষণা করা হবে।

যদিও নির্দিষ্ট তারিখ জানাননি, তবে অধ্যাপক হায়দার ইঙ্গিত দেন, যেহেতু মাদ্রাসা শিক্ষা বোর্ডের শেষ পরীক্ষা ১৫ মে অনুষ্ঠিত হয়েছে, তাই ফল ১৫ জুলাইয়ের মধ্যে প্রকাশ করার লক্ষ্যেই কাজ চলছে। তিনি বলেন, “সবকিছু ঠিক থাকলে নির্ধারিত সময়সীমার মধ্যেই ফল প্রকাশ সম্ভব হবে।”

এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৭ লাখ ১ হাজার ৫৩৮ জন এবং ছাত্রী ৭ লাখ ৮৮ হাজার ৬০৪ জন। ২ হাজার ২৯১টি কেন্দ্রে মোট ১৮ হাজার ৮৪টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিল ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন। এর মধ্যে ছাত্র ১ লাখ ৫০ হাজার ৮৯৩ জন এবং ছাত্রী ১ লাখ ৪৩ হাজার ৮৩৩ জন। এ বোর্ডের অধীনে পরীক্ষা নেওয়া হয়েছে ৭২৫টি কেন্দ্রে, যার সঙ্গে সংশ্লিষ্ট ছিল ৯ হাজার ৬৩টি প্রতিষ্ঠান।

এ ছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ১ লাখ ৮ হাজার ৩৮৫ জন এবং ছাত্রী ৩৪ হাজার ৯২৮ জন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme