1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
Title :
MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে পে স্কেল যে কারণে স্থগিতের পরামর্শ আইএমএফের স্পেন ও আর্জেন্টিনা মধ্যকার বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি লাইভ দেখুন নতুন এমপিওভুক্ত শিক্ষকরা বকেয়া বেতন কোনদিন পাবে জানাল মাউশি এমপিও শিক্ষকদের বদলি নিয়ে যে জটিলতার আশংকায় এনটিআরসিএ এমপিও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের তথ্য যে সময়ের মধ্যে যেভাবে হালনাগাদ করতে হবে পে স্কেল বাস্তবায়নে নতুন সমীকরণ

MPO শিক্ষকদের উৎসব ভাতার প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো প্রসংগে যা জানালো EMIS সেল

  • Update Time : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ১৫০০ Time View
MPO শিক্ষকদের উৎসব ভাতার প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো প্রসংগে যা জানালো EMIS সেল

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা নিয়ে অগ্রগতি, আসছে নতুন সুখবর

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য উৎসব ভাতার প্রস্তাব আগামীকাল (বুধবার) শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হতে পারে। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনসাপেক্ষে জিও জারির পর এই প্রস্তাব পাঠানো হবে আইবাস++ সিস্টেমে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেলের প্রধান ও সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট খন্দকার আজিজুর রহমান জানান, “শিক্ষকদের বর্ধিত উৎসব ভাতা প্রদানের ব্যাপারে অর্থ মন্ত্রণালয় সম্মতি দিয়েছে। আজই শিক্ষা মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট জিও জারির সম্ভাবনা রয়েছে। আমরা এ বিষয়ে সক্রিয়ভাবে কাজ করছি।”

বকেয়া ভাতা নিয়ে অভিযোগ ও সমাধান প্রক্রিয়া

অনেক শিক্ষক তাদের প্রাপ্য বেতন ও ভাতা এখনও পাননি বলে অভিযোগ করেছেন। এ বিষয়ে খন্দকার আজিজুর রহমান বলেন, “অনেকেই ভুল অ্যাকাউন্ট নম্বর দিয়েছিলেন। ফলে টাকা প্রেরণ করা হলেও তা পৌঁছায়নি, বাউন্স ব্যাক হয়েছে। আমরা ইতোমধ্যে সঠিক ব্যাংক হিসাব নম্বর সংগ্রহ করেছি এবং দ্রুতই ওইসব বাউন্স ব্যাক অ্যাকাউন্টে অর্থ প্রেরণ করা হবে।”

এমপিওর বেতন প্রক্রিয়ায় ডিজিটাল অগ্রগতি

সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘদিন ধরে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে বেতন-ভাতা পাচ্ছেন। তবে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা এতদিন রাষ্ট্রায়ত্ত আটটি ব্যাংকের মাধ্যমে তুলনামূলক ধীর ও ভোগান্তিকর ‘অ্যানালগ’ পদ্ধতিতে এ সুবিধা পেতেন।

এই পরিস্থিতির পরিবর্তনে, ২০২৪ সালের ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষা মন্ত্রণালয় ঘোষণা দেয় যে, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বেতন-ভাতা পর্যায়ক্রমে ইএফটি পদ্ধতিতে প্রদান করা হবে। এরই ধারাবাহিকতায়, প্রাথমিক পর্যায়ে ২০৯ জন শিক্ষক-কর্মচারীর অক্টোবর মাসের এমপিও ইএফটি’তে ছাড় হয়।

এরপর ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ১ লাখ ৮৯ হাজার শিক্ষক-কর্মচারী ইএফটি’র মাধ্যমে সরকারি অংশের বেতন-ভাতা পেয়েছেন। পরবর্তী ধাপে ফেব্রুয়ারি ও মার্চ মাসে আরও ৬৭ হাজার, ৮৪ হাজার এবং ৮ হাজার ২০০ জন শিক্ষক-কর্মচারী এই সুবিধার আওতায় এসেছেন।

ইতোমধ্যে তারা এপ্রিল মাসের বেতন পেয়ে গেছেন এবং আগামী সপ্তাহেই মে মাসের বেতন-ভাতা পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

One response to “MPO শিক্ষকদের উৎসব ভাতার প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো প্রসংগে যা জানালো EMIS সেল”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme