1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
Title :
MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে পে স্কেল যে কারণে স্থগিতের পরামর্শ আইএমএফের স্পেন ও আর্জেন্টিনা মধ্যকার বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি লাইভ দেখুন নতুন এমপিওভুক্ত শিক্ষকরা বকেয়া বেতন কোনদিন পাবে জানাল মাউশি এমপিও শিক্ষকদের বদলি নিয়ে যে জটিলতার আশংকায় এনটিআরসিএ এমপিও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের তথ্য যে সময়ের মধ্যে যেভাবে হালনাগাদ করতে হবে পে স্কেল বাস্তবায়নে নতুন সমীকরণ

আমাদের শিক্ষা ব্যবস্থায় যে বিষয়গুলো জরুরি।

  • Update Time : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ৪৭৬ Time View
আমাদের শিক্ষা ব্যবস্থায় যে বিষয়গুলো জরুরি।

#গ্রামে জন্ম গ্রহণ করা কি শিশুর জন্য পাপ?

#গ্রামের শিশু কেনো ১৫ টাকায় শহরের সরকারি স্কুলের মত সুবিধা পাবে না? সে কেনো সরকারি স্কুলে ভর্তির সুযোগ পাবে না?

#শহরের বাবুদের সন্তান সরকারি স্কুলে পড়বে মাত্র ১৫ টাকায়। আর গ্রামের হতদরিদ্রের সন্তনরা ৫০-৬০০ টাকায় পড়বে এটা হতে পারে না। সে যদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়তে পারে কেনো সরকারি হাইস্কুল পাবে না?

#শিশুরা সমান,সকলেরই সরকারি স্কুলে পড়ার অধিকার আছে। শিশুদের সরকারি-বেসরকারি স্কুলে বিভক্ত করা রাষ্ট্রের চরম অন্যায়।

লটারি পদ্ধতিতে ভর্তি পরীক্ষা চালু রাখতে হবে।
এতে কোমলমতি শিক্ষার্থীদের উপর মানসিক,শারীরিক নির্যাতন কমবে। অভিভাবকদের অতিরিক্ত ব্যয়,সময় এবং অসুস্থ প্রতিযোগিতা বন্ধ হবে। ভর্তি কোচিং,মিডনাইট কোচিং,প্রশ্নফাঁস,তদবীর কমে যাবে।

#মাধ্যমিক জাতীয়করণ করলে বাল্যবিবাহ, শিশুশ্রম এবং শিক্ষার্থী ঝরে পড়া বন্ধ হবে।

#মৌলিক অধিকার শিক্ষা রাষ্ট্রকেই নিশ্চিত করতে হবে।

MPO মাধ্যমিক শিক্ষায় কিছু পরিবর্তন জরুরি

১। বিএড স্কেল বাতিল। সকলের শুরুতে ১০ম গ্রেড। কোনো শিক্ষক(লাইব্রেরিয়ান,ডিপ্লোমা,ICT ১০ম গ্রেডে বেতন পান আর বিশ্ববিদ্যালয় থেকে বাংলা,গণিত,সমাজবিজ্ঞান-বিজ্ঞান বিভাগে অনার্স-মাস্টার্স পাস পান মাত্র ১২৫০০ টাকা)। যা সরকারি ড্রাইভার ভাই অপেক্ষা কম।

২। কমিটি প্রথা চিরতরে বাতিল করতে হবে। কমিটি নামক রাজনৈতিক দানব আসে মূলত আয়, নিয়োগ,ভাউচার বাণিজ্য ও হরিলুট করতে। এ প্রথা নিষিদ্ধ করে শিক্ষার পরিবেশ ফেরাতে হবে। শিক্ষা প্রশাসন থাকতে কমিটি কেনো?

৩। সিলেবাস কমাতে হবে যেনো স্কুলেই পড়া নিশ্চিত এবং কার্যকরী স্থায়ী হয়। এতে অভিভাবকগণ শিক্ষা খরচ থেকে মুক্তি পাবেন।

৪। ১০০% বোনাস প্রদান। বর্তমানে ১২৫০০ টাকা এর ২৫% মাত্র ৩১২৫ টাকা। যা লজ্জাজনক।

৫। বাড়িভাড়া সরকারি নিয়মে স্কেলের ৪৫% -৬০%।

৬। বদলি দ্রুত কার্যকর করতে হবে এবং তা সরকারির মতই সার্বজনীন হবে।

৭। শিক্ষা প্রতিষ্ঠানের সকল আয় রাষ্ট্রীয় কোষাগারে জমা নিতে হবে। আয়গুলো সভাপতি ও হেডমাস্টার মিলে তসরুপ করে ভাউচার বাণিজ্যের মাধ্যমে সেটিও চিরতরে বন্ধ করুন। যেহেতু সরকার বেতন দিচ্ছে তাহলে আয়গুলো কেনো কোষাগারে জমা নয়?

৮। সকল নিয়োগ সরকারিভাবে দিতে হবে। প্রধানশিক্ষক,অফিস সহকারি,পিয়ন এসব পদে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে কমিটি নামক ক্ষমতাসীনরা নিয়োগ বাণিজ্য করে অদক্ষ লোক শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ করিয়ে জাতির ক্ষতি করছে।

৯। গাদা গাদা শিক্ষার্থী ভর্তি না করে মাদরাসা,কারিগরি ও সাধারণ স্তরে সম বিস্তরন চালু করতে হবে। এক শ্রেণিতে সর্বোচ্চ ৪০ জন থাকলে শিখন ফলপ্রসূ হয়। বেশি ভর্তি মানেই সেশন ফি, পরীক্ষা ফি,গাইড বাণিজ্য…রমরমা।

১০। বাল্যবিবাহ, শিশুশ্রম ও শিক্ষার্থী ঝরে পড়া বন্ধ করতে বিনা বেতনে পড়ার সুযোগ দিতে হবে।

১১। স্কুল টাইম ১০-২ টা করতে হবে।অনেক অসহায় বাচ্চা টিফিন কিনতে পারে না। তাই ওদের মনে হীনমন্যতার সৃষ্টি হয়। তাছাড়া টিফিনের পরে মনোযোগ ধরে রাখতে পারে না।

১২। জাল সনদ নিয়ে প্রায় ৬০ হাজার চাকরি করছে। তাদের ঝেঁটিয়ে বিদায় দিলে মাত্র ২.৫ লাখ শিক্ষক জাতীয়করণের আওতায় আসবে এতে সরকারের অতিরিক্ত অর্থ লাগবে না।

১৩। জাতীয়করণ করে সরকারি ও বেসরকারি শিক্ষায় বৈষম্যের অবসান করা হোক। শহর-গ্রাম,ধনী-গরিব বলে শিক্ষার ভেদাভেদ থাকবে না। সকলে একইমানের শিক্ষক,শিক্ষা পাবে। শিক্ষা হবে বৈষম্যহীন। দুর্নীতিবাজদের সম্পদ ক্রোক করলে আগামী ১০ বছরের বাজেট প্রণয়ন সম্ভব। আশা করি স্যার মাধ্যমিক শিক্ষা “জাতীয়করণের ঘোষণার” মাধ্যমে শিক্ষার ভিত শক্ত হবে।

(সংগৃহীত)

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme