1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
Title :
MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে পে স্কেল যে কারণে স্থগিতের পরামর্শ আইএমএফের স্পেন ও আর্জেন্টিনা মধ্যকার বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি লাইভ দেখুন নতুন এমপিওভুক্ত শিক্ষকরা বকেয়া বেতন কোনদিন পাবে জানাল মাউশি এমপিও শিক্ষকদের বদলি নিয়ে যে জটিলতার আশংকায় এনটিআরসিএ এমপিও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের তথ্য যে সময়ের মধ্যে যেভাবে হালনাগাদ করতে হবে পে স্কেল বাস্তবায়নে নতুন সমীকরণ

গঠন হতে পারে শিক্ষা কমিশন!

  • Update Time : শনিবার, ৩ মে, ২০২৫
  • ৪৬৮ Time View
গঠন হতে পারে শিক্ষা কমিশন!

ইউজিসিকে শিক্ষা কমিশনে রূপান্তরের প্রস্তাব, গবেষণায় জোর দেওয়ার আহ্বান ড. ওয়াহিদউদ্দিন মাহমুদের

পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) সংস্কার করে একটি পূর্ণাঙ্গ শিক্ষা কমিশন হিসেবে গড়ে তোলার প্রস্তাব বিবেচনায় রয়েছে। বিষয়টি সরকারের আলোচনায় আছে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি।

শুক্রবার (২ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত ‘ডিইউ রিসার্চ এক্সিলেন্স রিকগনিশন ২০২৫’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

গবেষণা কাঠামোতে ঘাটতির কথা তুলে ধরেন

ড. মাহমুদ বলেন,

“দেশে গবেষণায় প্রয়োজনীয় উপকরণ ও অবকাঠামোর ঘাটতি রয়েছে। কোনো প্রতিষ্ঠানে কিছু সুবিধা আছে, অন্যটিতে নেই। ইউজিসির মাধ্যমে যদি একটি গবেষণা-নেটওয়ার্ক গড়ে তোলা যায়, তাহলে দেশের বিদ্যমান গবেষণাগারের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা সম্ভব হবে।”

তিনি আরও বলেন,

“বর্তমানে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো মূলত স্নাতক পর্যায়ের পাঠদানে সীমাবদ্ধ। পোস্ট-ডক গবেষণাসহ উচ্চতর গবেষণার সুযোগ নেই বললেই চলে। আমাদের গবেষণাবান্ধব বিশ্ববিদ্যালয়ের দিকে অগ্রসর হতে হবে।”

দেশীয় গবেষণার মাধ্যমে পেটেন্ট ও উদ্ভাবনের কথা বলেন তিনি

এসডিজি থেকে উত্তরণের পর বাংলাদেশে পেটেন্ট রাইটস বাধ্যতামূলক হবে, যা বিশেষ করে ওষুধ শিল্পে বহুজাতিক কোম্পানির আধিপত্যকে আরও জোরদার করতে পারে— এমন আশঙ্কা প্রকাশ করেন তিনি।

“আমরা যদি নিজস্ব অর্থায়নে গবেষণা করি এবং নিজস্ব পেটেন্ট তৈরি করতে পারি, তবে আমরাও একদিন পেটেন্ট রপ্তানি করতে পারবো। আমাদের মাল্টিন্যাশনাল কোম্পানিও গড়ে উঠতে পারে,” — বলেন ড. মাহমুদ।


শিক্ষা কমিশন গঠনের পক্ষে জোরালো মত সাবেক প্রতিমন্ত্রী মিলনের

এর আগে শিক্ষা বিষয়ক দেশের একমাত্র পূর্ণাঙ্গ ডিজিটাল সংবাদমাধ্যম দৈনিক শিক্ষাডটকম-এর ফেসবুক লাইভে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন শিক্ষা খাতে স্থায়ী কমিশন গঠনের প্রস্তাব দেন।

তিনি বলেন,

“শুধু সংস্কার নয়, একটি স্বাধীন ও স্থায়ী শিক্ষা কমিশন গঠন করতে হবে, যা শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সমান্তরালভাবে কাজ করবে।”

মন্ত্রণালয় ও কমিশনের পৃথক দায়িত্বের কথা বলেন তিনি

তার মতে,

  • মন্ত্রণালয় থাকবে রাজনৈতিক ও নির্বাহী ক্ষমতার অধিকারী,
  • আর শিক্ষা কমিশন হবে একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, যা ধারাবাহিকতা বজায় রেখে শিক্ষা নীতিমালা তৈরি ও পর্যবেক্ষণ করবে।

নিউজিল্যান্ডের উদাহরণ টেনে তিনি বলেন,

“সেখানে শিক্ষা মন্ত্রণালয়ের পাশাপাশি একটি আলাদা প্রহরী সংস্থা কাজ করে, যারা মন্ত্রণালয়কে পরামর্শ দেয় এবং রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কাছে সরাসরি প্রতিবেদন দিতে পারে।”

শিক্ষা পরিকল্পনায় ধারাবাহিকতার আহ্বান

ড. মিলন মন্তব্য করেন,

“নতুন মন্ত্রী আসলেই নতুন পরিকল্পনা আসে, যা শিক্ষার ধারাবাহিকতাকে ব্যাহত করে। শিক্ষা এমন একটি ক্ষেত্র যেখানে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও স্থিরতা অপরিহার্য।”

তিনি বলেন,

“এই কমিশন কেউ রাজনৈতিকভাবে ব্যবহার করতে পারবে না। এটি হতে হবে এমন একটি প্রতিষ্ঠান যা কারিকুলাম, পরীক্ষা পদ্ধতি, কারিগরি শিক্ষাসহ শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে যুগোপযোগী সিদ্ধান্ত নেবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme