1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
Title :
MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে পে স্কেল যে কারণে স্থগিতের পরামর্শ আইএমএফের স্পেন ও আর্জেন্টিনা মধ্যকার বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি লাইভ দেখুন নতুন এমপিওভুক্ত শিক্ষকরা বকেয়া বেতন কোনদিন পাবে জানাল মাউশি এমপিও শিক্ষকদের বদলি নিয়ে যে জটিলতার আশংকায় এনটিআরসিএ এমপিও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের তথ্য যে সময়ের মধ্যে যেভাবে হালনাগাদ করতে হবে পে স্কেল বাস্তবায়নে নতুন সমীকরণ

এমপিওভুক্ত কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধির বিষয়ে সর্বশেষ যা জানাল মন্ত্রণালয়।

  • Update Time : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ১৮৭০ Time View
এমপিওভুক্ত কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধির বিষয়ে সর্বশেষ যা জানাল মন্ত্রণালয়।

এমপিওভুক্ত কর্মচারীদের উৎসব ভাতা বাড়ানোর আশ্বাস: জানালেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ’র মুখপাত্র জাফর আলী।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধির আশ্বাস পেয়েছেন বলে জানিয়েছেন ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ’র মুখপাত্র জাফর আলী। সোমবার (২৮ এপ্রিল) এক বিবৃতিতে তিনি এ তথ্য জানান।

জাফর আলী বলেন, ‘শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হলেও কর্মচারীদের ভাতা বাড়ানোর কোনো প্রস্তাব এখনো অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়নি। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিবের সঙ্গে সাক্ষাৎ করেছি। তিনি আমাদের উৎসব ভাতা বৃদ্ধির বিষয়ে আশ্বাস দিয়েছেন।’

তিনি আরও জানান, কর্মচারীদের বেতন তুলনামূলক কম হওয়ায় ২০০৪ সালে তৎকালীন সরকার কর্মচারীদের উৎসব ভাতা ৫০ শতাংশ নির্ধারণ করেছিল। ২০২৫ সালে শিক্ষক-কর্মচারী সংগঠনের যৌথ আন্দোলনের ফলেই বিদায়ী শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ উৎসব ভাতা, বাড়িভাড়া, চিকিৎসা ভাতা এবং বিনোদন ভাতা বাড়ানোর ঘোষণা দেন। সেই ঘোষণা পরবর্তীতে আন্দোলন স্থগিত করে কর্মচারী সংগঠনগুলো।
কর্মচারী নেতাদের দাবি, সাবেক শিক্ষা উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী শুধু শিক্ষকদের নয়, কর্মচারীদের ভাতাও বাড়ানোর ব্যবস্থা করা উচিত। তারা জানিয়েছেন, লিখিতভাবে দাবিনামা মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে এবং ১ মে রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজে কর্মচারীদের সভা অনুষ্ঠিত হবে। সেখানে উৎসব ভাতা বৃদ্ধির অগ্রগতি পর্যালোচনা করে ভবিষ্যত কর্মসূচি ঠিক করা হবে। দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তারা।

আরও জানতে ক্লিক করুন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme