1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
Title :
এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কোনদিন জানাল আন্তঃশিক্ষা বোর্ড এমপিওভুক্ত শিক্ষকদের জুলাইয়ের বেতন নিয়ে যা জানাল মন্ত্রণালয় MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে পে স্কেল যে কারণে স্থগিতের পরামর্শ আইএমএফের স্পেন ও আর্জেন্টিনা মধ্যকার বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি লাইভ দেখুন নতুন এমপিওভুক্ত শিক্ষকরা বকেয়া বেতন কোনদিন পাবে জানাল মাউশি এমপিও শিক্ষকদের বদলি নিয়ে যে জটিলতার আশংকায় এনটিআরসিএ

আসলে কতটা বাড়ছে উৎসব ভাতা!

  • Update Time : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ৬৭৭ Time View
আসলে কতটা বাড়ছে উৎসব ভাতা!

আমরা বাংলাদেশের মানুষ আমাদের গর্ব করার মতো অনেক গৌরবজ্জোল বিষয় রয়েছে যা নিয়ে আমরা প্রতিনিয়ত গর্ব করিও। কিন্তু সেই বিষয়গুলো কি আমরা লালন করি, সেই বিষয়গুলো আমরা কি আমরা হৃদয়ে ধারণ করি। যদি করতাম তাহলে আমার মনে হয় আমাদের এই দেশটা শুধু নামে উন্নয়নশীল দেশ নয় প্রকৃত অর্থেই উন্নয়নশীল দেশে পরিণত হতো।

আমরা নিজের উন্নয়ন বলতে অন্যকে ছোট করতেই বেশি পছন্দ করি অর্থাৎ ছোট কাছে দাঁড়িয়ে নিজের বড়ত্ব দেখাতে বেশি পছন্দ করি। যদি তা না হয় তাহলে আমরা আমাদের যার যে ক্ষমতা আছে তা দুর্বলের উপর প্রয়োগ করতে বেশি ব্যস্ত হতাম না। বিষয়টা কেন বললাম জানেন, কারণ আমরা সকলেই জানি যে কোন দেশের আমলাতন্ত্রের বা আমলাদের ক্ষমতার পরিধি। তারা এদেশের নীতি নির্ধারণী বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করার প্রবল ক্ষমতা রয়েছে। এখন সেই আমলারা যদি কারণে অকারণে এমপিওভুক্ত শিক্ষকদের তাদের প্রতিদ্বন্দ্বি ভাবে তাদের ঠকানোর চিন্তা করে তাহলে তা কতটা যুক্তিযুক্ত সেই প্রশ্ন কিন্তু করাই যায়।

আরও পড়ুন…..এদেশের শিক্ষা বাঁচাতে হলে এমপিওভুক্ত শিক্ষক ও প্রতিষ্ঠানগুলো বাঁচান।

বর্তমান সরকারের বিদায়ী শিক্ষা উপদেষ্টা তার বিদায়ী ভাষণে বেশ কিছু প্রতিশ্রুতি দিয়েছিলেন তার মধ্যে অন্যতম ও আশু সমাধানের যে বিষয় ছিল তা হলো উৎসব ভাতা বিষয়ে দেওয়া প্রতিশ্রুতি। কারণ এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বর্তমান বাজেট থেকে বাস্তবায়নের। কিন্তু প্রতিশ্রুতি দেওয়ার পর শুরু হয়েছে নানামুখী আমলাতান্ত্রিক জটিলতা, যড়যন্ত্র। এমপিওভুক্ত শিক্ষকদের চাওয়া পাওয়ার ব্যাপারে কেন যে এদেশের সরকার ও আমলারা কেন যে, এত উদাসীন কেন এত এলার্জি তা এক বিষ্ময়কর প্রশ্ন।

এখন পর্যন্ত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা বিষয়ে যে বৃদ্ধির কথা শোনা যাচ্ছে তা হলো শিক্ষকদের ক্ষেত্রে ২৫% বৃদ্ধি অর্থাৎ পূর্বের ২৫% এর সাথে বর্তমান বৃদ্ধি প্রাপ্ত ২৫% যোগ করলে যা দাঁড়ায় ৫০%। তবে এখানে সবচেয়ে বড় প্রশ্ন বর্তমানে দেখা গিয়েছে তাহলো কর্মচারীদের ক্ষেত্রে। কারণ বর্তমানে এমপিওভুক্ত কর্মচারীরা উৎসব ভাতা পায় ৫ ০% তার সাথে কি শিক্ষকদের বৃদ্ধির অনুরূপ ২৫% না পূর্বের ধারাবাহিকতায় আরও ৫০% যোগ হয়ে ১০০% হবে। যদি পূর্বের ধারাবাহিকতা বজায় রাখা হয় তাহলে কিন্তু এটা হওয়ার কথা ১০০%। আর বর্তামান আমলাতান্ত্রিক জটিলতার বলি হয় তাহলে তা হবে ৫০%+২৫%=৭৫% যা হবে পুরোপুরি অন্যায়।

সবচেয়ে উদ্বেগের যে বিষয় তা হল কর্মচারীদের বিষয়ে, যা সম্পুর্ণ আমার অনুমান তা হল কর্মাচারীদের বৃদ্ধি সম্ভবত ১০০% হবে না যদি হত তাহলে তা অবলীলায় প্রচার করত আমাদের আমলাতন্ত্র। যেহেতেু এখানে কোন জটিলতা বা ফাঁকিবাজি আছে যার কারণে এই বিষয়টি এখনও কেউ প্রকাশ করছে না। তবে বিষয়টা যদি আমার অনুমানের সাথে মিলে যায় তা কিন্তু অবশ্যই এমপিওভুক্ত কর্মচারীদের সাথে চরম থেকে চরমতর অন্যায় হবে।

এখন দেখা যাক কি সিদ্ধান্ত আসে উপর মহল থেকে যাদের রয়েছে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা। বর্তমানে উৎসব ভাতা বৃদ্ধির ব্যাপারটা কিন্তু অনেকটা চুড়ান্ত এবং তা যে কোন সময় প্রজ্ঞাপন আকারে জারি হবে। যদিমে কোন বড় ধরনের ষড়যন্ত্রের কবলে না পড়ে। এবং তা এ সপ্তাহের মধ্যে জারি হওয়ার কথা। তবে এখানে একটা বিষয় উল্লেখ করার মত তা যদি এ সপ্তাহ বা আগামী সপ্তাহের প্রথম নাগাদ যদি প্রজ্ঞাপন জারি না হয় তাহলে বুঝতে বড় ধরনের কোন জটিলতা তৈরি হয়েছে যার কারিগর আমালাদের আমলারা।

পরিশেষে যা বলব তা হলো এই যে, আমাদের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের যাদের সাংগাঠনিক সক্ষমতা রয়েছে এবিষয়ে অবস্থান গ্রহণ করার তারা তাদের অবস্থান থেকে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত সর্বোচ্চ চেষ্টা অব্যাহত করার। সবাই প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত একটু ধৈর্য ধরি। নিজ নিজ অবস্থান থেকে সর্বাধিক চেষ্টা অব্যাহত রাখি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme