1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
Title :
MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে পে স্কেল যে কারণে স্থগিতের পরামর্শ আইএমএফের স্পেন ও আর্জেন্টিনা মধ্যকার বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি লাইভ দেখুন নতুন এমপিওভুক্ত শিক্ষকরা বকেয়া বেতন কোনদিন পাবে জানাল মাউশি এমপিও শিক্ষকদের বদলি নিয়ে যে জটিলতার আশংকায় এনটিআরসিএ এমপিও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের তথ্য যে সময়ের মধ্যে যেভাবে হালনাগাদ করতে হবে পে স্কেল বাস্তবায়নে নতুন সমীকরণ

মগবাজারে বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার।

  • Update Time : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ২১৭ Time View
মগবাজারে বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর মগবাজার ওয়ারলেস গ্রীনওয়ে এলাকার নিজ বাসা থেকে মৌমিতা পাল (২৩) নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে স্বজনেরা। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে। পরিবারের দাবি, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

শুক্রবার (১৮ এপ্রিল) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মাসুদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, মৌমিতা চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার উত্তর রাঙামাটিয়া গ্রামের ইন্দ্রজিত পালের মেয়ে। বর্তমানে মগবাজারে বাবার সঙ্গে থাকতেন। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে চীনা ভাষায় পড়াশোনা করতেন।

নিহতের ছোট বোন মৃদুলা পাল জানান, তাদের মা অনেক আগেই মারা গেছেন। বাবা চায়না থেকে যন্ত্রাংশ আমদানির ব্যবসা করেন এবং গত ১৪ এপ্রিল ব্যবসায়িক কাজে চায়না গেছেন। তখন থেকে দুই বোন বাসায় একা ছিলেন। মৌমিতার চট্টগ্রামের এক ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল, যা গত কয়েক দিন ধরে ভালো যাচ্ছিল না।

তিনি আরও জানান, বৃহস্পতিবার রাতে মৌমিতাকে খাবারের জন্য ডাকাডাকি করেও সাড়া না পেয়ে বাবার ম্যানেজার মেহেদী হাসানকে খবর দেন। তিনি এসে দরজা ভেঙে মৌমিতাকে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাকে দ্রুত ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই মাসুদ জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


দ্রষ্টব্য: এই প্রতিবেদনটি আত্মহত্যার ঘটনা নিয়ে। আপনি বা আপনার পরিচিত কেউ মানসিক চাপে থাকলে, দয়া করে পেশাদার সহায়তা নিন। বাংলাদেশে মানসিক স্বাস্থ্য সহায়তার জন্য হেল্পলাইন: ১৩২৩ (কানেক্টিং বাংলাদেশ)।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme