1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
Title :
MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে পে স্কেল যে কারণে স্থগিতের পরামর্শ আইএমএফের স্পেন ও আর্জেন্টিনা মধ্যকার বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি লাইভ দেখুন নতুন এমপিওভুক্ত শিক্ষকরা বকেয়া বেতন কোনদিন পাবে জানাল মাউশি এমপিও শিক্ষকদের বদলি নিয়ে যে জটিলতার আশংকায় এনটিআরসিএ এমপিও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের তথ্য যে সময়ের মধ্যে যেভাবে হালনাগাদ করতে হবে পে স্কেল বাস্তবায়নে নতুন সমীকরণ

নতুন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য মাউশির নতুন নির্দেশনা।

  • Update Time : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ৬৪৭ Time View
নতুন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য মাউশির নতুন নির্দেশনা।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এমপিও এর অর্থ EFT-তে প্রেরণ সংক্রান্ত।

উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত যে সকল শিক্ষক-কর্মচারীর নতুন এমপিও আবেদন অনুমোদন হয়েছে এবং জানুয়ারী-২০২৫ বা মার্চ-২০২৫ মাসের এমপিও এর জন্য প্রক্রিয়াকরণ করে ইনডেক্স প্রদান করা হয়েছে কিন্তু এখনো EFT-তে এমপিও এর অর্থ প্রাপ্ত হননি তাদেরকে আগামী ১৬/০৪/২০২৫ তারিখের মধ্যে প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে MPO EFT মডিউলে EFT-তে এমপিও এর অর্থ প্রেরণের লক্ষ্যে অনলাইনে প্রয়োজনীয় তথ্য প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এছাড়াও সে সকল শিক্ষক-কর্মচারী জানুয়ারী-২০২৫ বা মার্চ-২০২৫ মাসে ট্রান্সফার অপশনের মাধ্যমে নতুনভাবে এমপিওভুক্ত/রি-এমপিও হয়েছেন তাদেরকেও EFT-তে এমপিও এর অর্থ প্রেরণের লক্ষ্যে MPO EFT মডিউলে অনলাইনে প্রয়োজনীয় তথ্য প্রেরণ করতে হবে। তবে যে সকল শিক্ষক-কর্মচারী জানুয়ারী-২০২৫ বা মার্চ-২০২৫ মাসে নতুনভাবে বা ট্রান্সফার অপশনের মাধ্যমে এমপিওভুক্ত/রি-এমপিও হয়ে ইতোমধ্যে MPO EFT মডিউলে প্রয়োজনীয় তথ্য প্রেরণ করেছেন তাদেরকে পূনরায় তথ্য প্রেরণের প্রয়োজন নেই।

MPO EFT মডিউলে তথ্য প্রেরণের পর ডাউনলোডকৃত হার্ডকপি এবং নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ডকুমেন্ট কলেজের ক্ষেত্রে আঞ্চলিক পরিচালক এবং স্কুলের ক্ষেত্রে উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার দপ্তরে জমা প্রদানের জন্য অনুরোধ করা হলো।

এমতাবস্থায়, প্রতিষ্ঠান প্রধান কর্তৃক অনলাইনে প্রেরিত তথ্য এবং দাখিলকৃত হার্ডকপি ডকুমেন্ট যাচাই করে উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (স্কুলের ক্ষেত্রে) এবং আঞ্চলিক পরিচালক (কলেজের ক্ষেত্রে)-গণ পরবর্তী কার্যক্রমের জন্য আগামী ১৭/০৪/২০২৫ তারিখের মধ্যে অনলাইনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে প্রেরণ করবেন। প্রতিষ্ঠান প্রধান কর্তৃক দাখিলকৃত হার্ডকপি ডকুমেন্ট উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (স্কুলের ক্ষেত্রে) এবং আঞ্চলিক পরিচালক (কলেজের ক্ষেত্রে)-গণ নিজ নিজ দপ্তরে সংরক্ষণ করবেন।

Please Share This Post in Your Social Media

One response to “নতুন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য মাউশির নতুন নির্দেশনা।”

  1. […] আরও পড়ুন……নতুন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জ… […]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme