1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
Title :
MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে পে স্কেল যে কারণে স্থগিতের পরামর্শ আইএমএফের স্পেন ও আর্জেন্টিনা মধ্যকার বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি লাইভ দেখুন নতুন এমপিওভুক্ত শিক্ষকরা বকেয়া বেতন কোনদিন পাবে জানাল মাউশি এমপিও শিক্ষকদের বদলি নিয়ে যে জটিলতার আশংকায় এনটিআরসিএ এমপিও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের তথ্য যে সময়ের মধ্যে যেভাবে হালনাগাদ করতে হবে পে স্কেল বাস্তবায়নে নতুন সমীকরণ

রাষ্ট্রায়াত্ত চারটি ব্যাংক খোলা। বেতন তুলতে পারবেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা।

  • Update Time : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ২১৬ Time View
রাষ্ট্রায়াত্ত চারটি ব্যাংক খোলা। বেতন তুলতে পারবেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা।

অবশেষে হয়তবা এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ও বোনাসের ভাগ্যের দুয়ারে মনে হয় সুদিন আসতে চলেছে। আগামীকাল হয়তবা অধিকাংশ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা বেতন ও উৎসব ভাতা উত্তোলনের সুযোগ পাবেন বলে আশা করা যাচ্ছে।

আগামীকাল শুক্রবার (২৮ মার্চ) পূর্ণ দিবস রাষ্ট্রায়াত্ত চারটি (সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী) ব্যাংক খোলা রাখতে কেন্দ্রীয় ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিয়ে অনুরোধ জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আসন্ন ঈদের আগে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরাধীন (মাউশি) সাড়ে তিন লাখের বেশি শিক্ষক-কর্মচারী বেতন ও উৎসব ভাতা পাওয়ার জন্য এই অনুরোধ জানানো হয়েছে।

আরও পড়ুন……রক্ষক যদি ভক্ষক হয় তাহলে কিন্তু বড় সমস্যা।

শিক্ষা মন্ত্রণালয়ের এই অনুরোধে সাড়া দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে পূর্ণ দিবস নয়, মাত্র দুই ঘণ্টার জন্য এই চার ব্যাংকে লেনদেন কার্যক্রম চালু থাকবে বলে আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

এর আগে কেন্দ্রীয় ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বাজেট শাখার এক স্মারকে বলা হয়, মাউশির আওতাধীন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত জনবলের ডিসেম্বর-২০২৪ মাসের (আংশিক-লট-৫), জানুয়ার-২০২৫ মাসের (আংশিক-লট-২), ফেব্রুয়ারি-২০২৫ মাসের (আংশিক-লট-১) এবং ঈদ-উল-ফিতর ২০২৫ (আংশিক-লট-২) এর বেতন-ভাতাদি ইএফটিতে পরিশোধের লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ হতে এ সংক্রান্ত জিও জারি করা হয়েছে। এসব শিক্ষক/কর্মচারীরা ঈদের পূর্বেই বেতন-ভাতাদি উত্তোলনপূর্বক যথাযথভাবে ঈদ অনুষ্ঠান উদ্‌যাপনের নিমিত্ত ৪টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক আজ বিকেল ৪টা পর্যন্ত এবং আগামীকাল (শুক্রবার) পূর্ণ দিবস খোলা রাখা প্রয়োজন।

এরপর বাংলাদেশ ব্যাংক একটি সার্কুলার জারি করে বলছে, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধের সুবিধার্থে শুক্রবার সরকারি ছুটি হলেও এই চার ব্যাংকে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সীমিত পরিসরে লেনদেন চলবে। তবে ব্যাংকের অফিস কার্যক্রম চলবে দুপুর ৩টা পর্যন্ত। জুমাতুল বিদার কারণে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত নামাজের বিরতি থাকবে।

কিন্তু ব্যাংক সমুহ সঠিক ভাবে এই নির্দেশেনা কতটুকু মেনে চলবে সেটাই এখন দেখার বিষয়। কারণ এ ধরনের অতীত অভিজ্ঞতা কিন্তু সুখকর নয়।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এই নির্দেশনা দেওয়া হয়েছে। এদিন দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীরা নিয়ম অনুযায়ী ভাতা পাবেন বলে সার্কুলারে জানানো হয়েছে।

অবশ্যই এটি একটি ভাল উদ্যোগ কোন সন্দেহ নেই। কিন্তু শুধু এধরনের উদ্যোগ নিয়ে আপনারা হয়ত সংকটের প্রতিকার করতে পারবেন ক্ষণিকের জন্য। কিন্তু ভবিষ্যতে এ ধরনের সংকট প্রতিরোধের যদি ব্যবস্থা না গ্রহণ করেন তাহলে আবার এই একই ঘটনা ঘটবে। বেতন ও বোনাস প্রদানের বিলম্বর কারণ যে বা যাহারা তাদের কি কোন প্রকার প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গ্রহণ করা হবে না। যদি না করা হয় তাহলে কিন্তু ভবিষ্যতে একই কাজ বার বার হবে। অতীতের মতো।

নজিরবিহীন অবহেলা, অদক্ষতা ও বঞ্চনার শিকার সাড়ে তিনলাখের বেশি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী। তাদের সরকারি সহকর্মীরা মার্চ মাসের বেতন ও উৎসব ভাতার টাকা পেয়েছেন ইতিমধ্যে। ইএফটি নামক জুজু দেখিয়ে আরো অনেকে ডিসেম্বর থেকে বেতন পাচ্ছেন না। এসব নিয়ে গণমাধ্যমে প্রচুর প্রতিবেদন প্রকাশ হলেও টনক নড়েনি কর্তাদের। উপপরিচালক ব্যস্ত বদলি বাণিজ্যে। ইএমআইএসের জামিল ও জহির ব্যস্ত ঘুষে। অন্যন্যরা ব্যস্ত অহেতুক সেমিনার ও মিটিংয়ে। গণমাধ্যম এর অনুসন্ধানে এসব তথ্য উঠে এসেছে। তাদের এই কৃতকর্মের জন্য তাদের বিরুদ্ধে যদি এখনও ব্যবস্থা গ্রহণ না করে মাউশি তাহলে বোঝা যাবে মাউশিরও কোন উচ্চ পদস্থ কর্মকর্তার যোগসাজসে এধরনের কাজ সংঘটিত হয়েছে।

একটা বিষয় ভালো করে ভেবে বলেন তো আমাদের বর্তমানে মাউশি যেভাবে বেতন প্রদান করতেছে এটা কি ইএফটির মাধ্যমে বেতন প্রদান কিনা? এই নিয়ে বিস্তারিত ব্যাখ্যা আমি পরে দিব। ইএফটির কার্যক্রম তো এভাবে চলার কথা নয়। অন্যান্য প্রতিষ্ঠানের ইএফটি তো এই ভাবে চলমান নাই।

মাউশির ইএমআইএসসেলের কতিপয় কর্মকর্তার জন্য আজকের এই পরিস্থিতির সৃস্টি বিভিন্ন গণমাধ্যমে তাদের নাম ও প্রকাশ হয়েছে তাদের চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme