1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
Title :
MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে পে স্কেল যে কারণে স্থগিতের পরামর্শ আইএমএফের স্পেন ও আর্জেন্টিনা মধ্যকার বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি লাইভ দেখুন নতুন এমপিওভুক্ত শিক্ষকরা বকেয়া বেতন কোনদিন পাবে জানাল মাউশি এমপিও শিক্ষকদের বদলি নিয়ে যে জটিলতার আশংকায় এনটিআরসিএ এমপিও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের তথ্য যে সময়ের মধ্যে যেভাবে হালনাগাদ করতে হবে পে স্কেল বাস্তবায়নে নতুন সমীকরণ

ইএফটির তথ্য সংশোধনের সময় ও জানুয়ারীর বেতন সম্পর্কে যা জানালো মাউশি?

  • Update Time : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ৭৬২ Time View
তথ্য সংশোধনের সময় ও জানুয়ারীর বেতন সম্পর্কে যা জানালো মাউশি?

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত সাড়ে তিন লাখ শিক্ষক-কর্মচারীদের ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে ডিসেম্বর মাসের বেতন-ভাতা ৪ ধাপে প্রায় সাড়ে তিন লাখ শিক্ষক কর্মচারীদের দিয়েছে সরকার। বেতন পাওয়া শিক্ষক-কর্মচারীদের মধ্যে ১ম ধাপে ১ লাখ ৮৯ হাজার প্রার্থীর তথ্যে কোনো ভুল পাওয়া যায় নি। তবে অবশিষ্ট প্রায় দুই লাখ শিক্ষক-কর্মচারীর তথ্য সংশোধন করতে হবে। নির্ধারিত সময়সীমার মধ্যে তথ্য সংশোধন না হলে তাদের বেতন বন্ধ হয়ে যাবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) জানিয়েছে, নামের বানান, জন্ম তারিখ—এ দুটি বিষয় সংশোধনের ক্ষেত্রে গুরুত্ব দিচ্ছেন তারা। এই দুটি সমস্যা সংশোধনের কোন বিকল্প নাই। এর বাইরে মোবাইল নম্বর, জাতীয় পরিচয়পত্রের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট কিংবা এমপিও সিস্টেমে থাকা তথ্য একই থাকতে হবে। এছাড়া ডট, কমা, হাইফেনের বিষয়গুলো প্রতিষ্ঠান প্রধানের সঙ্গে আলোচনা করে ঠিক করতে হবে। এগুলো সংশোধনের জন্য এক মাসের মতো সময় দেওয়া হয়েছে।

জানতে চাইলে মাউশির উপ-পরিচালক (সাধারণ প্রশাসন) মোঃ শাহজাহান বলেন, ‘ইএফটিতে বেতন পাওয়া শিক্ষক-কর্মচারীদের মধ্যে যাদের তথ্যগত ভুল রয়েছে, তাদের আগামী ৬ এপ্রিল পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এ সময়সীমার মধ্যে তথ্য সংশোধন করতে হবে। তথ্য সংশোধন না হলে স্বয়ংক্রিয়ভাবে বেতন বন্ধ হয়ে যাবে। যতদিন তারা তথ্য সংশোধন করবেন না, ততদিন বেতন বন্ধ থাকবে।’

তথ্য সংশোধনের জন্য প্রতিষ্ঠান প্রধানদের ড্যাশবোর্ড উন্মুক্ত করে দেওয়া হয়েছে কি না এমন প্রশ্নে জবাবে মাউশির এ কর্মকর্তা আরও বলেন, ‘আমার জানা মতে প্রতিষ্ঠান প্রধানদের ড্যাশবোর্ডে এক্সেস দেওয়ার কথা। বিষয়টি আমাদের এডুকেশন ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বা ইএমআইএস সেল দেখছে। বিষয়টি সম্পর্কে তারাই ভালো বলতে পারবে। ৬ এপ্রিলের মধ্যে অবশ্যই শিক্ষক-কর্মচারীদের তথ্য সংশোধন করতে হবে।’কিন্তু প্রশ্ন হলো এধরনের দায়সার মার্কা কথা তো মাউশির কর্মকর্তারা দীর্ঘদিন থেকেই বলে আসছে কিন্তু তার বাস্তব প্রতিফলনের দেখা নাই। আজ পর্যন্ত ইএফটির ড্যাশবোর্ড সংশোধনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়নি।

এদিকে চলতি সপ্তাহে শিক্ষক-কর্মচারীদের জানুয়ারি মাসের বেতন হবে বলে জানিয়েছেন মাউশি মহাপরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খান। তিনি বলেন, ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জানুয়ারি মাসের বেতন নিয়ে সংশ্লিষ্টরা কাজ করছে। আমাদের বাজেটের কোনো ঘাটতি নেই। তবে টেকনিক্যাল কিছু কারণে জানুয়ারি মাসের বেতন ছাড় করতে কিছুটা বিলম্ব হচ্ছে। খুব দ্রুত সময়ের মধ্যে শিক্ষক-কর্মচারীরা ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে পারবেন।’এই টেকনিক্যাল সমস্যাটি এখন পর্যন্ত কি তাই তো জানা গেল না।

মাউশি ডিজি আরও জানান, ‘বেতন না হওয়ায় শিক্ষকরা কষ্টে আছেন। তবে ভালো কিছু পেতে হলে কষ্ট স্বীকার করতে হবে। এই অসুবিধা সাময়িক। এই প্রক্রিয়াটি পুরোপুরি চালু হয়ে গেলে শিক্ষকরা মাসের শুরুতেই বেতন পাবেন। আশা করছি চলতি সপ্তাহেই শিক্ষক-কর্মচারীরা জানুয়ারি মাসের বেতন পাবেন।’

জানা গেছে, বেসরকারি এমপিওভুক্ত প্রায় সাড়ে ৩ লাখ শিক্ষক-কর্মচারীর বেতন দিতে এজি অফিসে তথ্য পাঠানো হয়েছে। আগামীকাল বুধবার অথবা আগামী বৃহস্পতিবার শিক্ষক-কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে বেতন যাবে। এরপর তারা জানুয়ারি মাসের বেতন তুলতে পারবেন।

এ বিষয়ে মাউশির সাধারণ প্রশাসন শাখার উপ-পরিচালক মোঃ শাহজাহান বলেন, ‘শিক্ষক-কর্মচারীদের জানুয়ারি মাসের বেতন ছাড়ের সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার বেতন সংক্রান্ত তথ্য এজি অফিসে পাঠানো হয়েছে। চলতি সপ্তাহে শিক্ষক-কর্মচারীরা জানুয়ারি মাসের বেতন পাবেন।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme