1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
Title :
MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে পে স্কেল যে কারণে স্থগিতের পরামর্শ আইএমএফের স্পেন ও আর্জেন্টিনা মধ্যকার বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি লাইভ দেখুন নতুন এমপিওভুক্ত শিক্ষকরা বকেয়া বেতন কোনদিন পাবে জানাল মাউশি এমপিও শিক্ষকদের বদলি নিয়ে যে জটিলতার আশংকায় এনটিআরসিএ এমপিও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের তথ্য যে সময়ের মধ্যে যেভাবে হালনাগাদ করতে হবে পে স্কেল বাস্তবায়নে নতুন সমীকরণ

জানুয়ারির বেতন আবার ধাপে ধাপে?

  • Update Time : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫১২ Time View
জানুয়ারির বেতন আবার ধাপে ধাপে?

এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন নিয়ে সমস্যা যেন শেষই হচ্ছে না। একের পর এক জটিলতা লেগেই আছে। আবারও শোনা যাচ্ছে জানুয়ারির বেতন সকল শিক্ষক কর্মচারী একসাথে পাবে না। আসলে মাউশিতে হচ্ছেটা কি?

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের জানুয়ারি মাসের বেতন ছাড়ের অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আগামীকাল বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) অল্প কিছু শিক্ষক-কর্মচারীর বেতন ভাতা পাবেন। অবশিষ্ট শিক্ষক-কর্মচারীদের বেতন আগামী সপ্তাহে হবে বলে জানা গেছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এবং এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেল সূত্রে এ তথ্য জানা গেছে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউশির এক কর্মকর্তা জানান, ‘মন্ত্রণালয় থেকে অর্থ ছাড়ের অনুমোদন দেওয়া হলেও আগামীকাল বৃহস্পতিবার সব শিক্ষক বেতন পাবেন না। কিছু টেকনিক্যাল কারণে সব শিক্ষককে বেতন দেওয়া সম্ভব হবে না। আগামী রোববার (২ মার্চ) সব শিক্ষক-কর্মচারী জানুয়ারি মাসের বেতন পেতে পারেন।’

এর আগে গতকাল মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব (বাজেট) লিউজা-উল-জান্নাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সাড়ে ৩ লাখ শিক্ষক-কর্মচারীর বেতন ছাড়ের অনুমোদন দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme