1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
Title :
MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে পে স্কেল যে কারণে স্থগিতের পরামর্শ আইএমএফের স্পেন ও আর্জেন্টিনা মধ্যকার বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি লাইভ দেখুন নতুন এমপিওভুক্ত শিক্ষকরা বকেয়া বেতন কোনদিন পাবে জানাল মাউশি এমপিও শিক্ষকদের বদলি নিয়ে যে জটিলতার আশংকায় এনটিআরসিএ এমপিও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের তথ্য যে সময়ের মধ্যে যেভাবে হালনাগাদ করতে হবে পে স্কেল বাস্তবায়নে নতুন সমীকরণ

ইএফটিতে বেতন বিল সাবমিট করবেন যেভাবে?

  • Update Time : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৯৪৯ Time View
ইএফটিতে বেতন বিল সাবমিট করবেন যেভাবে?

গত ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে সরকারের ঘোষণা মতে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের আংশিক ইএফটি চালু হয় গত ১লা জানুয়ারী থেকে। এরপর পালাক্রমে আরও শিক্ষক কর্মচারী ইএফটির আওতা ভুক্ত হয়েছেন। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরে ইএফটি নিয়ে সমস্যার শেষ নাই। ইএফটির আরও একটি ধোঁয়াশার নাম ছিল প্রতি মাসে এর বিল কিভাবে সাবমিট করতে হবে। অবশেষে আজ ২৩/০২/২৫ তারিখ মাউশির ইএমআইএস সেল বিল সাবমিট অপশন চালু করেছে। নিচে কিভাবে শিক্ষক কর্মচারীদের প্রতিমাসে ইএফটিতে বিল সাবমিট করতে হবে তার বিস্তারিত তুলে ধরছি-

প্রথমে emis.gov.bd লিংকে প্রবেশ করবেন লিংকে প্রবেশ করার পর নিচে প্রদর্শিত উইন্ডো আসবে সেখানে চিহ্নিত MPO EFT তে ক্লিক করুন-

এর পর নিচের উইন্ডো প্রদর্শিত হবে-

চিহ্নিত স্থানে আপনার প্রতিষ্ঠানের এমপিও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। লগইন করার পর নিচের উইন্ডো প্রদর্শিত হবে-

চিহ্নিত Bill Submit এর উপর ক্লিক করুন। তারপর নিচের উইন্ডো প্রদর্শিত হবে।

বছর লেখা স্থানে অর্থবছর নির্বাচন করুন, মাস লেখা স্থানে মাসের নাম নির্বাচন করুন, পে-টাপই এর ঘরে ‍বেতন/বৈশাখা ভাতা/ঈদুল ফিতর/ঈদুল আযহা যে ধরনটি আপনার প্রযোজ্য সেটা নির্বাচন করুন। এর পর চিহ্নিত এমপিও কোড লেখা স্থানে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করলে আপনার প্রতিষ্ঠানের এমপিও কোড পাওয়া যাবে সেখান হতে আপনার প্রতিষ্ঠানের এমপিও কোডটি সিলেক্ট করুন। তাহলে আপনার প্রতিষ্ঠানের সকল শিক্ষক কর্মচারীর নামের তালিকা প্রদর্শিত হবে। সেখানে যে বিষয়গুলো খেয়াল করবেন তা হলো বেতন, ইনক্রিমেন্ট, বোনাসসহ প্রয়োজনীয় সব তথ্য সঠিকভাবে পূরণ করুন। যদি কোনো ডকুমেন্টের প্রয়োজন হয় (যেমন: জাতীয় পরিচয়পত্র, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেইলস), সেগুলো আপলোড করুন। সকল তথ্য সঠিকভাবে পূরণ হয়েছে কিনা তা যাচাই করুন। ভুল তথ্য থাকলে তা সংশোধন করুন।এর পর সেখানে কার কার বিল সাবমিট করতে হবে তা সিলেক্ট করুন। সবকিছু ঠিক থাকলে “Submit” বাটনে ক্লিক করুন। সফলভাবে সাবমিট হলে একটি Acknowledgement Slip বা Tracking Number পাওয়া যাবে। এটি সংরক্ষণ করুন, কারণ এটি ভবিষ্যতে বিলের অবস্থা ট্র্যাক করতে কাজে লাগবে।

পোর্টালের “Bill Status” অপশন থেকে আপনার বিলের বর্তমান অবস্থা দেখতে পারবেন।

বিল সাবমিটের আগে গুরুত্বপূর্ণ কিছু বিষয়সমূহ ভালভাবে খেয়াল করবেনঃ
নিশ্চিত করুন শিক্ষক ও কর্মচারীর ব্যাংক অ্যাকাউন্ট সঠিকভাবে যুক্ত আছে। প্রয়োজনীয় সকল ডকুমেন্ট আপলোড করা হয়েছে কিনা তা যাচাই করুন। সব তথ্য নির্ভুলভাবে পূরণ হয়েছে কিনা যাচাই করুন, যাতে পরবর্তী সময়ে কোনো জটিলতা না হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme