1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
Title :
MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে পে স্কেল যে কারণে স্থগিতের পরামর্শ আইএমএফের স্পেন ও আর্জেন্টিনা মধ্যকার বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি লাইভ দেখুন নতুন এমপিওভুক্ত শিক্ষকরা বকেয়া বেতন কোনদিন পাবে জানাল মাউশি এমপিও শিক্ষকদের বদলি নিয়ে যে জটিলতার আশংকায় এনটিআরসিএ এমপিও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের তথ্য যে সময়ের মধ্যে যেভাবে হালনাগাদ করতে হবে পে স্কেল বাস্তবায়নে নতুন সমীকরণ

শীঘ্রই ৫ম ধাপের তালিকা প্রকাশ

  • Update Time : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৩৭ Time View
শীঘ্রই ৫ম ধাপের তালিকা প্রকাশ

বর্তমান সরকার যতগুলো ভাল উদ্যোগ নিয়েছে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ইএফটিতে প্রেরণের সিদ্ধান্ত। তারই পরিপ্রেক্ষিতে গত ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইএফটিতে বেসরকারি শিক্ষকদের এমপিওর বেতন-ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিকভাবে বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজের ২০৯ জন শিক্ষক-কর্মচারীর অক্টোবর মাসের এমপিও ইএফটিতে ছাড় হয়। পরবর্তী সময়ে গত ১ জানুয়ারি ১ লাখ ৮৯ হাজার শিক্ষক ইএফটির মাধ্যমে বেতন-ভাতার সরকারি অংশের টাকা পেয়েছেন। দ্বিতীয় ধাপে ৬৭ হাজার এবং তৃতীয় ধাপে ৮৪ হাজার ৭০০ শিক্ষক-কর্মচারী ইএফটির মাধ্যমে ডিসেম্বর-২০২৪ মাসের বেতন-ভাতা পেয়েছেন। এখন চতুর্থ ধাপে ৮ হাজার ২৩৮ জন শিক্ষক-কর্মচারী বেতন পাবেন। তাদের পেমেন্ট তালিকা প্রকাশ হয়েছে কিন্তু তারা এখনও বেতন পায়নি। হয়তও খুব শীঘ্রই তাদের বেতনের টাকা ব্যাংকে জমা হবে।

তবে এরই মধ্যে গত কিছুদিন পূর্বে আমি কিন্তু বলেছিলাম যে, সম্ভবত ৫ম ধাপে ইএফটির পেমেন্ট তালিকা প্রকাশ হতে পারে অর্থাৎ ৫ম ধাপে কিছু সংখ্যক শিক্ষক কর্মচারী ইএফটির আওতাভুক্ত হতে পারে।

সেই ধারাবাহিকতায় আজ জানা গেল যে, ৫ম ধাপের পেমেন্ট তালিকা প্রক্রিয়াধীন এবং ৮,৮৮৭ জন শিক্ষক-কর্মচারীর তথ্য যাচাই এর জন্য আইবাস++ এ প্রেরণ করা হয়েছে। অর্থাৎ এ সকল শিক্ষক কর্মচারী ৫ম ধাপে ডিসেম্বর মাসের বেতন পাবেন। কোন দিন তারা বেতন ব্যাংক হতে উত্তোলন করতে পারবেন তা হয়ত এখনই কিছু বলা যাচ্ছে না। তবে তারা ইএফটির আওতাভুক্ত হতে যাচ্ছেন যদিও কিছুটা শর্ত সাপেক্ষে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme