1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
Title :
MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে পে স্কেল যে কারণে স্থগিতের পরামর্শ আইএমএফের স্পেন ও আর্জেন্টিনা মধ্যকার বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি লাইভ দেখুন নতুন এমপিওভুক্ত শিক্ষকরা বকেয়া বেতন কোনদিন পাবে জানাল মাউশি এমপিও শিক্ষকদের বদলি নিয়ে যে জটিলতার আশংকায় এনটিআরসিএ এমপিও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের তথ্য যে সময়ের মধ্যে যেভাবে হালনাগাদ করতে হবে পে স্কেল বাস্তবায়নে নতুন সমীকরণ

এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের ৩য় ধাপের ইএফটির বেতনের খবর!

  • Update Time : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ৫১৮ Time View
এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের ৩য় ধাপের বেতনের খবর

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার টাকা ইএফটির মাধ্যমে দেওয়ার তথ্য যাচাই করছে মাউশির ইএমআইএস সেল। এজন্য নির্বাচন কমিশনের কার্যালয় থেকে শিক্ষক-কর্মচারীদের তথ্য সংগ্রহ করেছেন সেলের কর্মকর্তারা। এই তথ্যের সঙ্গে ইএমআইএস সেলে থাকা তথ্য মিলিয়ে দেখা হচ্ছে। প্রথম ও দ্বিতীয় ধাপের তথ্য যাচাই শেষ হয়েছে। এখন তৃতীয় ধাপের তথ্য যাচাইয়ের কাজ চলছে।

এই যাচাই বাছাই আসলে কতদিনে শেষ হবে সে সমন্ধে এতদিন কেউ কিছু খোলাসা করে বলে নি। আজ রবি বার ইএমআইসেলের এক কর্মকর্তা সুত্রে জানা গেছে যে এ সপ্তাহের শেষ দিকে অথবা আগামী সপ্তাহের প্রথম নাগাদ তৃতীয় ধাপের শিক্ষক কর্মচারীদের ব্যাপারে পরিস্কার করে জানা যাবে। যদি এখন মাউশি পরিস্কার করে বলে নি যে, তৃতীয় ধাপে কি কিছু সংখ্যক শিক্ষক কর্মচারীর বেতন দিবে না তৃতীয় ধাপে সরাসরি সংশোধনের নির্দেশনা দিবে। যদি পূর্বের ঘোষণা মতে কিছু সংখ্যক শিক্ষক কর্মচারীদের বেতন দেয় তাহলেও তা পেতে পেতে আরও দুই সপ্তাহ লেগে যাবে।

কেন বলছি যে আরও দুই সপ্তাহ লেগে যাবে তাহলে শুনুন। পেমেন্ট তালিকা তৈরি হওয়ার পর সরকার কর্তৃক তা জিও আকারে প্রকাশ হতে হয়। তারপর সেই জিও মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত হয়ে আইবাস++এর কাছে যাবে। সর্বশেষ বাংলাদেশ ব্যাংকের অর্থ ছাড় করা লাগবে। এতগুলো প্রক্রিয়া সম্পুর্ণ করতে কমপক্ষে দুই সপ্তাহ লেগে যেতে পারে অবশ্যই।

আর যদি তৃতীয় ধাপে যদি সরাসরি সংশোধনের নির্দেশনা জারি করে তাহলে তো অনেক লম্বা সময়ের ব্যাপার। এখন আমাদের আগামী সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করা দেখা যাক কি সিদ্ধান্ত নেয়।

সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন-ভাতা পান। তবে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত আটটি ব্যাংকের মাধ্যমে ‘অ্যানালগ’ পদ্ধতিতে ছাড় হয়। এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো।

এ পরিপ্রেক্ষিতে গত ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইএফটিতে বেসরকারি শিক্ষকদের এমপিওর বেতন ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিক ভাবে এমপিওভুক্ত শিক্ষকদের মধ্যে ২০৯ জন শিক্ষক-কর্মচারীর অক্টোবর মাসের এমপিও ইএফটিতে ছাড় হয়। পরবর্তী সময়ে গত ১ জানুয়ারী ১ লাখ ৮৯ হাজার শিক্ষক কর্মচারীকে ইএফটির মাধ্যমে বেতন ভাতার সরকারী অংশের টাকা পেয়েছেন। ২য় ধাপে আরও ৬৭ হাজার ৪৪০ শিক্ষক কর্মচারির পেমেন্ট তালিকা প্রকাশ করে মাউশি যদিও তাদের বেতনের টাকা এখনও ব্যাংক একাউন্টে পৌছে নাই।

Please Share This Post in Your Social Media

One response to “এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের ৩য় ধাপের ইএফটির বেতনের খবর!”

  1. Md Abul Kashem Pramanik says:

    khs125311@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme