1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
Title :
MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে পে স্কেল যে কারণে স্থগিতের পরামর্শ আইএমএফের স্পেন ও আর্জেন্টিনা মধ্যকার বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি লাইভ দেখুন নতুন এমপিওভুক্ত শিক্ষকরা বকেয়া বেতন কোনদিন পাবে জানাল মাউশি এমপিও শিক্ষকদের বদলি নিয়ে যে জটিলতার আশংকায় এনটিআরসিএ এমপিও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের তথ্য যে সময়ের মধ্যে যেভাবে হালনাগাদ করতে হবে পে স্কেল বাস্তবায়নে নতুন সমীকরণ

এমপিও শিক্ষক কর্মচারীর ২য় ধাপের ইএফটিতে বেতন এ সপ্তাহে হবে না

  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ১২০ Time View

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটিতে দ্বিতীয় ধাপের বেতন চলতি সপ্তাহে দেওয়া সম্ভব হবে না বলে জানা গেছে। শিক্ষক-কর্মচারীদের তথ্য যাচাইয়ের কাজ এখনো শেষ করতে না পারায় আগামী সপ্তাহে বেতনের মেসেজ পাঠানো হবে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বা ইএমআইএস সেলের সিনিয়র সিস্টেম এনালিষ্ট খন্দকার আজিজুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘আজ বৃহস্পতিবার শিক্ষক-কর্মচারীদের তথ্য যাচাইয়ের কাজ শেষ হবে। বিকালের মধ্যে তথ্যগুলো শিক্ষা মন্ত্রণালয় এবং আইবাস++ এ পাঠানো হবে। এরপর আগামী সপ্তাহের মধ্যে শিক্ষক-কর্মচারীরা বেতনের মেসেজ পাবেন।’

নাম অপ্রকাশিত রাখার শর্তে ইএমআইএস সেলের আরেক কর্মকর্তা জানান, ‘আগামী সোমবার (১৯ জানুয়ারি)-এর মধ্যে শিক্ষক-কর্মচারীদের বেতনের মেসেজ পাঠানোর বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে। এক লাখের কিছু কম সংখ্যক শিক্ষক-কর্মচারীকে বেতনের মেসেজ পাঠানো হবে।’ 

জানা গেছে, এমপিওভুক্ত শিক্ষকদের জাতীয় পরিচয়পত্রের সঙ্গে ইএমআইএস সেলে থাকা তথ্য মিলিয়ে দেখা হচ্ছে। যাদের ছোট ছোট ভুল রয়েছে, তারা ইএফটির মাধ্যমে বেতন পাবেন। তবে বড় ভুল থাকলে তারা ইএফটিতে বেতনের মেসেজ পাবেন না। 

প্রসঙ্গত, বেসরকারি স্কুল-কলেজের ৩ লাখ ৮০ হাজার শিক্ষক-কর্মচারীর মধ্যে ২ লাখ ৮৯ হাজার শিক্ষক-কর্মচারীর তথ্য যাচাই করছে মাউশি। ইতোমধ্যে ১ লাখ ৮৯ হাজার ৯১৩জন শিক্ষক-কর্মচারী ইএফটিতে বেতন পেয়েছে। অবশিষ্ট শিক্ষকদের তথ্য যাচাইয়ের কাজ চলছে। এটি শেষ হলে দ্বিতীয় ধাপে এক লাখ শিক্ষক-কর্মচারী বেতনের মেসেজ পাবেন। অবশিষ্টরা তৃতীয় ধাপে বেতন পাবেন বলে জানা গেছে। তবে তৃতীয় ধাপে শিক্ষক কর্মচারিগণ কখন কিভাবে বেতন পাবেন পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

Please Share This Post in Your Social Media

One response to “এমপিও শিক্ষক কর্মচারীর ২য় ধাপের ইএফটিতে বেতন এ সপ্তাহে হবে না”

  1. মোঃ জুয়েল রানা says:

    খুব তাড়াতাড়ি ছাড়লে আমরা উপকৃত হব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme