২০২৬ সালের ডায়েরি প্রকাশের প্রস্তুতির অংশ হিসেবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) একটি নতুন নির্দেশনা জারি করেছে। বুধবার (২২ অক্টোবর) অধিদপ্তরের সহকারী পরিচালক মো. খালিদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অধিদপ্তরের আওতাধীন সকল দপ্তর ও সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের তথ্য দ্রুত পাঠাতে হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসন্ন বছরের ডায়েরি তৈরির লক্ষ্যে প্রতিটি দপ্তর ও সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নাম, পদবি, কর্মস্থল, মোবাইল নম্বর এবং ইমেইল ঠিকানা নির্ধারিত ছকের (format) মাধ্যমে পাঠাতে হবে। ছকটি SutonnyMJ ফন্টে তৈরি করে Soft copy ও PDF copy—দুটি সংস্করণেই জমা দিতে হবে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, সংশ্লিষ্টরা এই তথ্য আগামী ৫ (পাঁচ) কর্মদিবসের মধ্যে নিম্নোক্ত ঠিকানায় পাঠাবেন—
📧 ইমেইল: ad-admin@dshe.gov.bd
📱 WhatsApp নম্বর: ০১৭২৩৭০০৫৪০
অধিদপ্তর জানিয়েছে, সময়মতো সঠিক তথ্য না দিলে ২০২৬ সালের সরকারি ডায়েরিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নাম অন্তর্ভুক্ত করা সম্ভব নাও হতে পারে। তাই নির্ধারিত সময়সীমার মধ্যে তথ্য প্রেরণের বিষয়ে সকল দপ্তর ও প্রতিষ্ঠান প্রধানকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
ছকের বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন
Leave a Reply