1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
Title :
যে দুই কারণে আটকে আছে পে স্কেল যে কোন সময় মন্ত্রীসভায় রদবদল আসছে বড় ধরনের চমক এমপিও শিক্ষকগণ বদলি আবেদনের জন্য কতদিন সময় পাবেন জানাল মাউশি নতুন রাষ্ট্রপতি হিসাবে সর্বাধিক আলোচিত হচ্ছে যাদের নাম চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া পরীক্ষা শুরুর তারিখ ঘোষণা বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ নিয়ে রিট করলে ব্যবস্থা নেওয়া হবে শিক্ষা মন্ত্রণালয় পে স্কেল নিয়ে বিপাকে সরকার, বিকল্প বাস্তবায়নের পথ খুঁজছে ৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি

MPO ভুক্ত শিক্ষক কর্মচারীদের কার বেতন কত টাকা বাড়বে হিসাব কিভাবে বের করব

  • Update Time : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ২৪৫১ Time View
MPO ভুক্ত শিক্ষক কর্মচারীদের কার বেতন কত টাকা বাড়বে হিসাব কিভাবে বের করব

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাতা সাড়ে ৭ শতাংশ বৃদ্ধি, ২০২৬ সালে আরও বাড়বে

চলমান শিক্ষক আন্দোলনের প্রেক্ষাপটে অবশেষে ইতিবাচক সাড়া দিয়েছে অর্থ মন্ত্রণালয়। আগামী ১ নভেম্বর থেকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের সাড়ে ৭ শতাংশ (৭.৫%) হারে বৃদ্ধি করতে সম্মতি দিয়েছে সরকার। পাশাপাশি, ২০২৬ সালের জুলাই মাস থেকে এই ভাতা ১৫ শতাংশে উন্নীত করার প্রতিশ্রুতিও দিয়েছে মন্ত্রণালয়।

মঙ্গলবার (২১ অক্টোবর) অর্থ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এই সিদ্ধান্তকে শিক্ষক সমাজ ‘ঐতিহাসিক’ হিসেবে বর্ণনা করেছেন। আন্দোলনকারী শিক্ষক নেতারা জানিয়েছেন, সরকারের এ পদক্ষেপে তাদের প্রধান দাবি আংশিকভাবে পূরণ হয়েছে। তাই তারা আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়ে শ্রেণিকক্ষে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।

তারা আরও জানিয়েছেন, কর্মবিরতি চলাকালীন শিক্ষার্থীদের যে শিক্ষণ ঘাটতি তৈরি হয়েছে, তা পূরণে শনিবারও ক্লাস নেওয়া হবে।

গ্রেডভিত্তিক বাড়ি ভাড়া বৃদ্ধির হিসাব

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ৭.৫% হারে বাড়ি ভাতা বাড়লে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা নিচের মতো সুবিধা পাবেন (সর্বনিম্ন বাড়ি ভাতা নির্ধারিত ২,০০০ টাকা):

তবে এখানে আরও একটি বিষয় গুরুত্বপূর্ণ তা হল আমরা অনেকেই কিন্তু ‍মুল বেতন স্কেলের পাশাপাশি প্রতিবছর বাৎসরিক হিসাবে ইনক্রিমেন্ট পেয়ে থাকি সেই ইনক্রিমেন্ট কিন্তু মুলবেতনের অংশ এবং বাড়িভাড়ার হিসাব কিন্তু ইনক্রিমেন্ট সহ বেতনের উপরই হবে। সেখানে যে বিষয়টি গুরুত্বপূর্ণ তা হল ইনক্রিমেন্ট তালিকায় আপনি বর্তমানে কোথায় অবস্থান করছেন সে অথ্যাৎ কতটি ইনক্রিমেন্ট আপনি পেয়েছেন। ইনক্রিমেন্ট তালিকায় আপনার বেতনের অবস্থান সেটা বের করা তারপর সেই টোটাল এর সাথে ৭.৫ গুন করে ১০০দিয়ে ভাগ করুন আপনার প্রাপ্ত বাড়িভাড়ার হিসাব আপনি পেয়ে যাবেন। আপনি নিচে যে তালিকা দেখতে পাচ্ছেন এটি মুলত ইনক্রিমেন্ট ছাড়া শুধু মুলবেতনের হিসাব।

পদবীগ্রেডমূল বেতন (টাকা)৭.৫% হারে বাড়ি ভাড়া (টাকা)মন্তব্য
অধ্যক্ষ৫০,০০০৩,৭৫০
উপাধ্যক্ষ৪৩,০০০৩,২২৫
সহকারী অধ্যাপক৩৫,৫০০২,৬৬২.৫
প্রধান শিক্ষক২৯,০০০২,১৭৫
সহকারী প্রধান শিক্ষক২৩,০০০১,৭২৫সর্বনিম্ন ২,০০০
সিনিয়র শিক্ষক / প্রভাষক২২,০০০১,৬৫০সর্বনিম্ন ২,০০০
সহকারী শিক্ষক১০১৬,০০০১,২০০সর্বনিম্ন ২,০০০
সহকারী শিক্ষক১১১২,৫০০৯৩৭.৫সর্বনিম্ন ২,০০০
অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর১৬৯,৩০০৬৯৭.৫সর্বনিম্ন ২,০০০
ল্যাব অ্যাসিস্ট্যান্ট১৬৯,৩০০৬৯৭.৫সর্বনিম্ন ২,০০০
অফিস সহায়ক / পিয়ন / আয়া / ঝাড়ুদার২০৮,২৫০৬১৮.৭৫সর্বনিম্ন ২,০০০

এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বিভিন্ন সংগঠন জানিয়েছেন,

“আমরা সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। যদিও ১৫ শতাংশের পূর্ণ বাস্তবায়ন এখনই হয়নি, তবু এটি একটি ইতিবাচক সূচনা। আগামী বাজেটে আমরা চিকিৎসা ও উৎসব ভাতা বৃদ্ধির দাবি জানাব।”

আন্দোলনকারীরা জানিয়েছেন, দীর্ঘদিনের আন্দোলনের পর সরকারের পক্ষ থেকে এই ঘোষণা “আন্দোলনের সাফল্য” হিসেবে দেখা উচিত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme