1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
Title :
যে দুই কারণে আটকে আছে পে স্কেল যে কোন সময় মন্ত্রীসভায় রদবদল আসছে বড় ধরনের চমক এমপিও শিক্ষকগণ বদলি আবেদনের জন্য কতদিন সময় পাবেন জানাল মাউশি নতুন রাষ্ট্রপতি হিসাবে সর্বাধিক আলোচিত হচ্ছে যাদের নাম চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া পরীক্ষা শুরুর তারিখ ঘোষণা বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ নিয়ে রিট করলে ব্যবস্থা নেওয়া হবে শিক্ষা মন্ত্রণালয় পে স্কেল নিয়ে বিপাকে সরকার, বিকল্প বাস্তবায়নের পথ খুঁজছে ৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি

Mpo শিক্ষক কর্মচারীদের বাড়িভাড়া বৃদ্ধি নিয়ে অন্তবর্তীকালীন সরকারের বিবৃতি

  • Update Time : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ১০৪৪ Time View
Mpo শিক্ষক কর্মচারীদের বাড়িভাড়া বৃদ্ধি নিয়ে অন্তবর্তীকালীন সরকারের বিবৃতি

আজ মঙ্গলবার (২১ অক্টোবর) বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাতা ১৫ শতাংশ বৃদ্ধির বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সরকারের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এ বিবৃতিতে জানানো হয়, চলতি বছরের ১ নভেম্বর থেকে শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের সাড়ে ৭ শতাংশ হারে বাড়ি ভাতা বৃদ্ধি পাবেন, আর আগামী বছরের জুলাই থেকে আরও সাড়ে ৭ শতাংশ বাড়ানো হবে।

বিবৃতিতে বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকার শিক্ষকদের দাবি যৌক্তিক বলে স্বীকার করে, তবে দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় এখনই মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাতা বৃদ্ধির মতো সক্ষমতা অর্থনীতির নেই

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জানান, দীর্ঘ ১৫ বছরের দুর্নীতি, লুটপাট ও অর্থনৈতিক অব্যবস্থাপনায় দেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর অর্থনীতি ধীরে ধীরে পুনরুদ্ধারের পথে ফিরলেও, এই মুহূর্তে ২০ শতাংশ বাড়ি ভাতা বৃদ্ধি বাস্তবসম্মত নয়।

বিবৃতিতে আরও জানানো হয়, শিক্ষক-কর্মচারীদের দাবি বাস্তবায়নে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার, অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, এবং পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ টানা কয়েকদিন বৈঠক করেছেন প্রধান উপদেষ্টার সঙ্গে।

প্রধান উপদেষ্টা বলেন,

“আমরা বুঝতে পারি শিক্ষকদের কষ্ট ও তাদের দাবির যৌক্তিকতা। তবে আমাদের সিদ্ধান্ত বাস্তবতার মাটিতেই দাঁড় করাতে হয়েছে। অর্থনীতি এখন পুনর্গঠনের পর্যায়ে আছে।”

তিনি শিক্ষা উপদেষ্টা, অর্থ উপদেষ্টা, পরিকল্পনা উপদেষ্টা ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে বলেন,

“আমি আশা করি, আন্দোলনরত শিক্ষকরা এখন শ্রেণিকক্ষে ফিরবেন, নতুন উদ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলার কাজে অংশ নেবেন।”

এই বিবৃতির মাধ্যমে সরকারের পক্ষ থেকে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে বাড়িভাতা বৃদ্ধির সিদ্ধান্ত ও সীমাবদ্ধতা উন্মোচিত হলো।

Please Share This Post in Your Social Media

One response to “Mpo শিক্ষক কর্মচারীদের বাড়িভাড়া বৃদ্ধি নিয়ে অন্তবর্তীকালীন সরকারের বিবৃতি”

  1. Babul Hossain says:

    Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme