1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
Title :
যে দুই কারণে আটকে আছে পে স্কেল যে কোন সময় মন্ত্রীসভায় রদবদল আসছে বড় ধরনের চমক এমপিও শিক্ষকগণ বদলি আবেদনের জন্য কতদিন সময় পাবেন জানাল মাউশি নতুন রাষ্ট্রপতি হিসাবে সর্বাধিক আলোচিত হচ্ছে যাদের নাম চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া পরীক্ষা শুরুর তারিখ ঘোষণা বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ নিয়ে রিট করলে ব্যবস্থা নেওয়া হবে শিক্ষা মন্ত্রণালয় পে স্কেল নিয়ে বিপাকে সরকার, বিকল্প বাস্তবায়নের পথ খুঁজছে ৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি

মিটিংয়ে বসছে শিক্ষা ও অর্থ মন্ত্রণালয় প্রসংগ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের শতকরা হারে বাড়িভাড়া বৃদ্ধি

  • Update Time : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১১০৯ Time View
মিটিংয়ে বসছে শিক্ষা ও অর্থ মন্ত্রণালয় প্রসংগ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের শতকরা হারে বাড়িভাড়া বৃদ্ধি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা নিয়ে যে অস্থিরতা তৈরি হয়েছে, তা নিরসনের লক্ষ্যে শিক্ষা ও অর্থ মন্ত্রণালয় যৌথভাবে বৈঠকে বসছে। আগামী বুধবার (৮ অক্টোবর) বিকেল ৫টায় অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন অর্থ উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা এবং দুই মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের কর্মকর্তারা।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, শিক্ষকদের জন্য সম্প্রতি ঘোষিত ৫০০ টাকা বাড়ি ভাতা বৃদ্ধি কার্যত অবাস্তব এবং শিক্ষক সমাজ এতে সন্তুষ্ট নয়। বিষয়টি শিক্ষা মন্ত্রণালয় উপলব্ধি করেছে। তাই শিক্ষকদের আন্দোলন এড়াতে এবং ন্যায্য দাবি বাস্তবায়নের পথ খুঁজতে জরুরি ভিত্তিতে এ বৈঠকের আয়োজন করা হয়েছে।

ওই কর্মকর্তা আরও জানান, সরকারের লক্ষ্য হলো শিক্ষকরা যাতে রাজপথে নামতে বাধ্য না হন। তাই বাড়ি ভাতা নির্দিষ্ট অঙ্কে নয়, বরং মূল বেতনের একটি শতাংশ হারে প্রদানের বিষয়ে আলোচনা করা হবে। বৈঠকে চূড়ান্তভাবে কত শতাংশ বাড়ি ভাড়া ভাতা নির্ধারণ করা যায়, সে সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme