1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
Title :
যে দুই কারণে আটকে আছে পে স্কেল যে কোন সময় মন্ত্রীসভায় রদবদল আসছে বড় ধরনের চমক এমপিও শিক্ষকগণ বদলি আবেদনের জন্য কতদিন সময় পাবেন জানাল মাউশি নতুন রাষ্ট্রপতি হিসাবে সর্বাধিক আলোচিত হচ্ছে যাদের নাম চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া পরীক্ষা শুরুর তারিখ ঘোষণা বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ নিয়ে রিট করলে ব্যবস্থা নেওয়া হবে শিক্ষা মন্ত্রণালয় পে স্কেল নিয়ে বিপাকে সরকার, বিকল্প বাস্তবায়নের পথ খুঁজছে ৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি

MPO শিক্ষকদের বদলি নতুন বদলি সফওয়্যার এ মাসেই চুক্তি করল যে প্রতিষ্ঠানের সঙ্গে

  • Update Time : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ৩৮৬ Time View
MPO শিক্ষকদের বদলি নতুন বদলি সফওয়্যার এ মাসেই চুক্তি করল যে প্রতিষ্ঠানের সঙ্গে

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকদের বদলি কার্যক্রমে সফটওয়্যার সংক্রান্ত জটিলতা দেখা দিয়েছে। এ সমস্যার সমাধান করতে চলতি মাসের মধ্যেই নতুন সফটওয়্যার তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে রবিবার (৫ অক্টোবর) বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আজাদ খান এ তথ্য জানান।

তিনি বলেন, শিক্ষকদের বদলি কার্যক্রমকে প্রযুক্তিনির্ভর ও স্বচ্ছ করতে নতুন করে এটুআই-এর সঙ্গে চুক্তি করা হয়েছে। খুব শিগগিরই তারা সফটওয়্যার তৈরির কাজ শুরু করবে। তবে শিক্ষকদের হয়তো কিছুটা সময় অপেক্ষা করতে হবে। সফটওয়্যার তৈরি শেষ হলে দ্রুত শূন্যপদের তথ্য সংগ্রহ করে বদলি কার্যক্রম চালু করা হবে।

সূত্র জানায়, বেসরকারি শিক্ষা ব্যবস্থায় আধুনিকায়ন ও সমন্বয় আনার জন্য প্রযুক্তিনির্ভর বদলি ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হলেও, সফটওয়্যারের নিয়ন্ত্রণ নিয়ে ভেন্ডর প্রতিষ্ঠান ও মাউশির মধ্যে সমন্বয়হীনতা ও দ্বন্দ্ব তৈরি হয়। এর ফলে এনটিআরসিএর সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বদলি কার্যক্রম সময়মতো শুরু করা যায়নি।

মাউশি ও সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান উভয়েই সফটওয়্যারের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখতে চাওয়ায় সমস্যাটি জটিল আকার ধারণ করে। পরিস্থিতি মোকাবিলায় শিক্ষা মন্ত্রণালয় নতুন সফটওয়্যার তৈরির উদ্যোগ নিয়েছে সরকারি ব্যবস্থাপনায়। এর ফলে বদলির আশায় অপেক্ষায় থাকা লক্ষাধিক শিক্ষকের প্রত্যাশা আরও কিছুটা বিলম্বিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme