1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
Title :
যে দুই কারণে আটকে আছে পে স্কেল যে কোন সময় মন্ত্রীসভায় রদবদল আসছে বড় ধরনের চমক এমপিও শিক্ষকগণ বদলি আবেদনের জন্য কতদিন সময় পাবেন জানাল মাউশি নতুন রাষ্ট্রপতি হিসাবে সর্বাধিক আলোচিত হচ্ছে যাদের নাম চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া পরীক্ষা শুরুর তারিখ ঘোষণা বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ নিয়ে রিট করলে ব্যবস্থা নেওয়া হবে শিক্ষা মন্ত্রণালয় পে স্কেল নিয়ে বিপাকে সরকার, বিকল্প বাস্তবায়নের পথ খুঁজছে ৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি

জাতীয়করণ প্রত্যাশীজোটের প্রতি আহ্বান: আন্দোলনের সুনির্দিষ্ট ও গ্রহণযোগ্য রোডম্যাপ প্রণয়ন করুন

  • Update Time : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১৭৬ Time View
জাতীয়করণ প্রত্যাশীজোটের প্রতি আহ্বান: আন্দোলনের সুনির্দিষ্ট ও গ্রহণযোগ্য রোডম্যাপ প্রণয়ন করুন

জাতীয়করণ প্রত্যাশীজোটের আন্দোলন দীর্ঘদিন ধরে শিক্ষক-কর্মচারীদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন হয়ে উঠেছে। তবে আন্দোলনকে শক্তিশালী, গ্রহণযোগ্য ও টেকসই করতে হলে শুধুমাত্র আবেগ নয়—প্রকৃত দাবি, যৌক্তিক অবস্থান, সাধারণ শিক্ষক কর্মচারীদের মতামতের প্রাধান্য এবং সুনির্দিষ্ট রোডম্যাপ অত্যন্ত জরুরি। ভুল বার্তা বা অস্পষ্ট কর্মসূচি আন্দোলনকে দুর্বল করে দিতে পারে, তাই এবার প্রয়োজন দায়িত্বশীল ও কার্যকর কৌশল।

১. প্রকৃত দাবি স্পষ্ট করা

আগামী ১২ অক্টোবর থেকে ঘোষিত আন্দোলনে জোটকে একদম পরিষ্কার করে জানাতে হবে—আমাদের মূল দাবি কী। কোন কোন বিষয়গুলো নিয়ে আমরা আন্দোলনে যাচ্ছি। এ ক্ষেত্রে মাননীয় উপদেষ্টার দেওয়া আশ্বাসই প্রধান ভিত্তি হবে না এর সাথে আরও কোন বিষয় যুক্ত হবে তা পরিস্কার করে জানানো। যে কোন অস্পষ্টতা কিন্তু দুর্বলতার লক্ষণ। যেমন বর্তমানে আমাদের সামনে যে বিষয়গুলো ‍দৃশ্যমান তা হলো

  • ২০% বাড়িভাড়া ভাতা
  • ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা
  • ৭৫% উৎসব ভাতা

এসব প্রজ্ঞাপন জারি করার বিষয়টিই আন্দোলনের মুখ্য দাবি না এর সাথে আরও অন্য কিছু যুক্ত হবে। এর বাইরে যদি অন্য কোনো যৌক্তিক বিষয় যুক্ত করতে হয়, সেগুলো ক্রমান্বয়ে যুক্ত করা যেতে পারে, তবে নতুন দাবিকে এমনভাবে চাপিয়ে দেওয়া যাবে না যাতে আন্দোলনের মূল লক্ষ্য আড়ালে পড়ে যায়।

২. দাবি পরিবর্তনের কৌশল

আন্দোলনের মাঠে গিয়েই যদি দাবি পরিবর্তন করতে হয়, তবে সেটি আন্দোলনকারীদের মধ্যে হতাশা তৈরি করবে। তাই কোনো অযৌক্তিক চাপ বা সরকারের প্ররোচনায় ছাড় দেওয়া যাবে না।

  • যদি মাঠে গিয়ে দাবি আদায় করতে হয়, তাহলে কোনো ছাড়ের প্রশ্ন আসবে না
  • তবে যদি সরকার পক্ষ থেকে অযাচিত হস্তক্ষেপ বা দমননীতি চালু হয়, তখন আন্দোলন স্বাভাবিকভাবেই এক দফা—পূর্ণ জাতীয়করণের দাবিতে রূপ নিতে পারে

৩. আন্দোলনের বিষয়বস্তু ও স্লোগান নিয়ন্ত্রণ

আন্দোলনে স্লোগান ও বক্তব্য শুধুমাত্র প্রকৃত দাবির মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে।

  • ১৩ আগস্টের মতো আন্দোলনে “জাতীয়করণ জাতীয়করণ” স্লোগান দেওয়া হয়েছিল, অথচ সেটি বাস্তবে জাতীয়করণের দাবি ছিল না। এরকম বিভ্রান্তি আর চলতে দেওয়া যাবে না।
  • আন্দোলনের মাঠে যে দাবি ঘোষণা করা হবে, স্লোগানও কেবল সেই দাবিকে ঘিরেই হতে হবে। এতে আন্দোলনের গ্রহণযোগ্যতা ও বার্তা স্পষ্ট থাকবে।

৪. নেতৃত্বের ক্রমবিন্যাস

একটি সফল আন্দোলনের জন্য নেতৃত্বের স্পষ্ট ধাপ নির্ধারণ করা জরুরি।

  • কে অনুপস্থিত থাকলে কে নেতৃত্ব দেবেন—এটি আগেই নির্ধারণ করতে হবে।
  • নেতৃত্বে দ্বৈততা বা ভাঙন যেন না ঘটে, তার জন্য একটি স্থায়ী নেতৃত্ব কাঠামো তৈরি করা প্রয়োজন।
  • নেতৃত্বের শূন্যতা আন্দোলনের গতি থামিয়ে দিতে পারে, তাই বিকল্প নেতৃত্বের চেইন স্পষ্টভাবে ঘোষণা করা দরকার।

প্রতিটি ধাপই হতে হবে শান্তিপূর্ণ, সংগঠিত এবং গণগ্রহণযোগ্য।

সারসংক্ষেপে বলা যায়, জাতীয়করণ প্রত্যাশীজোটের জন্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—প্রকৃত দাবি স্পষ্ট করা, আন্দোলনের নিয়ন্ত্রণ বজায় রাখা, স্লোগান ও কর্মসূচিকে সীমিত রাখা এবং নেতৃত্বের ক্রমবিন্যাস নির্ধারণ করা। এভাবে আন্দোলন পরিচালিত হলে শিক্ষক-কর্মচারীরা হতাশ হবেন না, বরং ঐক্যবদ্ধ থেকে সরকারের কাছে তাদের দাবি আরও শক্তিশালীভাবে তুলে ধরতে পারবেন। সাধারণ শিক্ষক কর্মচারীদের মতামতের ভিত্তি যেন হয় আন্দোলনের মুল বিবেচ্য বিষয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme