সরকারি চাকরিজীবীদের বেতন–ভাতা কেমন হওয়া উচিত, এবার সে বিষয়ে মতামত দেওয়ার সুযোগ পাচ্ছেন সাধারণ নাগরিকরাও। বাড়িভাড়া, স্বাস্থ্য ও শিক্ষা ভাতা বাড়ানো প্রয়োজন কি না, সে মতামতও জানাতে পারবেন অংশগ্রহণকারীরা।
এ উদ্দেশ্যে জাতীয় বেতন কমিশন ২০২৫ একটি অনলাইন জরিপ চালু করেছে। আজ (২ অক্টোবর) থেকে শুরু হওয়া এ জরিপ চলবে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত। দেশের যেকোনো নাগরিক কমিশনের ওয়েবসাইটে (paycommission2025.gov.bd) প্রবেশ করে এতে অংশ নিতে পারবেন।
জরিপে অংশ নিতে পারবেন চার শ্রেণির ব্যক্তি ও প্রতিষ্ঠান—
১) সাধারণ নাগরিক
২) সরকারি চাকরিজীবী
৩) সরকারি প্রতিষ্ঠান
৪) অ্যাসোসিয়েশন ও সমিতি।
মতামত জানাতে অংশগ্রহণকারীদের নাম, বয়স, পেশা, লিঙ্গ, মোবাইল নম্বর ও বাসস্থানসহ মোট ৩৫টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নগুলো হলো—
১. আপনি কি ২০ গ্রেড বেতন কাঠামোর পক্ষে?
২. আপনার পছন্দের গ্রেড সংখ্যা কত?
৩. আপনার পছন্দের গ্রেড সংখ্যার যৌক্তিকতা কী?
৪. সর্বনিম্ন মূল বেতন কত হওয়া উচিত?
৫. আপনি কি অভিন্ন বেতন বৃদ্ধির পক্ষে?
৬. বেতন বৃদ্ধির ক্ষেত্রে আপনার পছন্দ কী?
৭. বাড়িভাড়া কি মূল বেতনের সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত?
৮. বর্তমান বাড়িভাড়া কি পর্যাপ্ত?
৯. এলাকাভিত্তিক বাড়িভাড়ার পরিমাণ কত হওয়া উচিত?
১০. মেডিক্যাল ভাতা কি পর্যাপ্ত?
১১. শিক্ষা ভাতা কি পর্যাপ্ত?
১২. প্রস্তাবিত শিক্ষা ভাতা কত হওয়া উচিত?
১৩. নববর্ষ ভাতা কি পর্যাপ্ত?
১৪. প্রস্তাবিত নববর্ষ ভাতা কত হওয়া উচিত?
এর আগে, গত ২৭ জুলাই সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে ২৩ সদস্যবিশিষ্ট জাতীয় বেতন কমিশন ২০২৫ গঠন করে বর্তমান অন্তর্বর্তী সরকার।
Leave a Reply