1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
Title :
MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে পে স্কেল যে কারণে স্থগিতের পরামর্শ আইএমএফের স্পেন ও আর্জেন্টিনা মধ্যকার বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি লাইভ দেখুন নতুন এমপিওভুক্ত শিক্ষকরা বকেয়া বেতন কোনদিন পাবে জানাল মাউশি এমপিও শিক্ষকদের বদলি নিয়ে যে জটিলতার আশংকায় এনটিআরসিএ এমপিও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের তথ্য যে সময়ের মধ্যে যেভাবে হালনাগাদ করতে হবে পে স্কেল বাস্তবায়নে নতুন সমীকরণ

নতুন পে স্কেলের ধামাকা খবর জানালেন অর্থ উপদেষ্টা

  • Update Time : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ৬৫৭ Time View
নতুন পে স্কেলের ধামাকা খবর জানালেন অর্থ উপদেষ্টা

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদের মধ্যেই গেজেট আকারে বাস্তবায়ন করা হবে। এজন্য পরবর্তী রাজনৈতিক সরকার আসা পর্যন্ত অপেক্ষা করা হবে না। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, চলতি অর্থবছরের সংশোধিত বাজেটেই নতুন কাঠামোর জন্য তহবিল বরাদ্দ দেওয়া হবে। আগামী বছরের মার্চ বা এপ্রিলে যদি নতুন বেতন কার্যকর করতে হয়, তবে বাজেট সংশোধন শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই অর্থবরাদ্দ নিশ্চিত করা হবে।

গত ২৪ জুলাই সরকার পে কমিশন গঠন করে, যার চেয়ারম্যান সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান। কমিশন ডিসেম্বরের মধ্যেই সরকারের কাছে সুপারিশ জমা দেবে। তবে এখনো সর্বোচ্চ ও সর্বনিম্ন গ্রেড নির্ধারণ এবং বেতন বাড়ানোর গড় হার নিয়ে সিদ্ধান্ত হয়নি। বর্তমানে সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত ১০:১, নতুন কাঠামোতেও এটি ৮:১ থেকে ১০:১-এর মধ্যে রাখা হবে।

পে কমিশন চিকিৎসা ভাতা ও শিক্ষা ভাতা বাড়ানোর সুপারিশ করছে। বর্তমানে সরকারি কর্মচারীরা মাসে ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা পান, যা বাড়ানোর প্রস্তাব থাকবে এবং অবসরোত্তরকালেও বাড়তি সুবিধা দেওয়ার পরিকল্পনা আছে। একইভাবে সন্তানদের শিক্ষা ভাতাও বাড়ানো হবে। এছাড়া পদোন্নতির প্রক্রিয়া সহজ করতে সিলেকশন গ্রেড ও টাইমস্কেল বাতিল করে আগের ব্যবস্থাকে আরও সরল করার প্রস্তাব দেওয়া হতে পারে।

বর্তমানে প্রায় ১৪ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী জাতীয় বেতন কাঠামোর আওতায় আছেন। তবে সশস্ত্র বাহিনী, রাষ্ট্রায়ত্ত ব্যাংক, বিদ্যুৎ কোম্পানি ও বিচার বিভাগের আলাদা বেতন কাঠামো রয়েছে। এগুলোকে জাতীয় কাঠামোর সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে সামঞ্জস্যপূর্ণ করার সুপারিশ করবে কমিশন।

কমিশনের মতে, সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো বেসরকারি খাতের ওপর চাপ সৃষ্টি করতে পারে। এজন্য ব্যবসায়ী সংগঠন ও চেম্বারগুলোর সঙ্গে আলোচনা করা হবে। ইতোমধ্যে ৪৫টি খাতে ন্যূনতম মজুরি কাঠামো নির্ধারণ করা হয়েছে, এগুলোকে জাতীয় বেতন কাঠামোর বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার সুপারিশও আসবে।

বিশেষত গবেষণা, চিকিৎসা, প্রকৌশল ও বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য আলাদা ভাতা রাখার পরিকল্পনা রয়েছে, যাতে দক্ষ জনবল এসব খাতে আকৃষ্ট হয়। কারণ, ডাক্তার, প্রকৌশলী ও বিজ্ঞানী হওয়ার প্রবণতা কমে যাওয়ায় দেশের উদ্ভাবন ও গবেষণা পিছিয়ে পড়ছে। তাই এসব খাতে বিশেষ ভাতা প্রণোদনা হিসেবে চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বর্তমানে সরকারি কর্মচারীরা ২০১৫ সালের কাঠামো অনুযায়ী বেতন পাচ্ছেন। সব মিলিয়ে সরকারি, সামরিক, ব্যাংক ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীদের সংখ্যা প্রায় ২৪ লাখ। চলতি বাজেটে সরকারি কর্মচারীদের জন্য ১০ শতাংশ বিশেষ সুবিধা দেওয়া হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে বেতন-ভাতার জন্য ৮৪,৬৮৪ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা আগের বছরের তুলনায় বেশি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme