মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫’ উপলক্ষে চেক হস্তান্তর সংক্রান্ত একটি জরুরি নির্দেশনা জারি করেছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) মাউশির সহকারী পরিচালক (বাজেট) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
নির্দেশনায় বলা হয়েছে, ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫’-এর অংশ হিসেবে “২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন” প্রতিযোগিতা আয়োজনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক বরাদ্দকৃত চেক দ্রুত বিতরণ করতে হবে। এজন্য আঞ্চলিক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অফিসের পরিচালক কিংবা তাঁর প্রতিনিধি এবং জেলা শিক্ষা কর্মকর্তা বা তাঁর প্রতিনিধি চেক গ্রহণ ও বিতরণের দায়িত্ব পালন করবেন।
চেক বিতরণে নির্দিষ্ট ছক অনুসরণ করতে হবে। সেখানে উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা অফিসের চেক গ্রহীতার নাম, পদবী, মোবাইল নম্বর, জেলার নাম এবং চেক গ্রহীতার স্বাক্ষরসহ রেভিনিউ স্ট্যাম্প সন্নিবেশিত থাকতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে—
অর্থাৎ, এ কর্মসূচির আওতায় বরাদ্দকৃত অর্থ সময়মতো প্রতিযোগিতা আয়োজনের জন্য যাতে কাজে লাগানো যায়, সেজন্য চেক সংগ্রহ ও বিতরণে সর্বোচ্চ দ্রুততা নিশ্চিত করতে মাউশি কঠোর নির্দেশনা দিয়েছে।
Leave a Reply