বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকদের বদলি কার্যক্রম শুরুর উদ্যোগ নিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। এ লক্ষ্যে প্রতিষ্ঠানভিত্তিক শূন্যপদের তথ্য সংগ্রহের জন্য নির্দেশনা জারি করা হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) মোহাম্মদ আরিফুর রহমান মজুমদারের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) এ কর্মরত এনটিআরসিএ কর্তৃক সুপারিশপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা-২০২৪ বাস্তবায়নের জন্য প্রতিটি প্রতিষ্ঠানের শূন্য পদের তথ্য প্রয়োজন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মাদ্রাসায় কর্মরত এনটিআরসিএর সুপারিশপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষকদের বদলির প্রক্রিয়া কার্যকর করতে প্রতিষ্ঠান প্রধানদের ১৬ অক্টোবরের মধ্যে মেমিস (MEMIS) সফটওয়্যারের মাধ্যমে শূন্যপদের তথ্য প্রেরণ করতে হবে।
তথ্য পাঠানোর জন্য নির্ধারিত লিংক: dme.memis.gov.bd
অর্থাৎ, আসন্ন বদলি কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এখন থেকেই প্রতিষ্ঠানভিত্তিক শূন্যপদ শনাক্তকরণ ও তথ্য সংগ্রহ শুরু করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।
Leave a Reply