1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
Title :
যে দুই কারণে আটকে আছে পে স্কেল যে কোন সময় মন্ত্রীসভায় রদবদল আসছে বড় ধরনের চমক এমপিও শিক্ষকগণ বদলি আবেদনের জন্য কতদিন সময় পাবেন জানাল মাউশি নতুন রাষ্ট্রপতি হিসাবে সর্বাধিক আলোচিত হচ্ছে যাদের নাম চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া পরীক্ষা শুরুর তারিখ ঘোষণা বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ নিয়ে রিট করলে ব্যবস্থা নেওয়া হবে শিক্ষা মন্ত্রণালয় পে স্কেল নিয়ে বিপাকে সরকার, বিকল্প বাস্তবায়নের পথ খুঁজছে ৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি

২০% বাড়ি ভাড়ার সর্বশেষ আপডেট

  • Update Time : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩৯৮ Time View
২০% বাড়ি ভাড়ার সর্বশেষ আপডেট

আলহামদুলিল্লাহ, দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। চলতি সপ্তাহেই শিক্ষা মন্ত্রণালয় থেকে ২০% বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা সংক্রান্ত ফাইল অর্থ মন্ত্রণালয়ের প্রবিধি শাখায় পাঠানো হচ্ছে। এই পদক্ষেপকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দাবি পূরণের পথে একটি বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

শিক্ষক সমাজ দীর্ঘদিন ধরে সরকারের নিকট ন্যায়সংগত এই সুবিধার দাবি জানিয়ে আসছিলেন। বাড়ি ভাড়া ভাতা ও চিকিৎসা ভাতা শুধু সরকারি চাকরিজীবীরাই নয়, শিক্ষা ব্যবস্থার সাথে জড়িত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের কাছেও অত্যন্ত জরুরি ও যৌক্তিক বিষয়। কারণ দেশের কোটি কোটি শিক্ষার্থীকে জ্ঞান বিতরণের দায়িত্ব কাঁধে নিয়ে চলা এই মানুষদের আর্থিক স্বস্তি নিশ্চিত না হলে মানসম্মত শিক্ষা ব্যবস্থাও ব্যাহত হতে পারে।

এখন শিক্ষা মন্ত্রণালয় থেকে ফাইল অর্থ মন্ত্রণালয়ের প্রবিধি শাখায় গেলে সেখানে নিয়ম অনুযায়ী পর্যালোচনা, অনুমোদন ও বাজেট বরাদ্দ প্রক্রিয়া সম্পন্ন হবে। এরপর এটি কার্যকর হওয়ার পথ খুলে যাবে। শিক্ষক সমাজ আশা করছেন, এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে তাদের জীবনযাত্রার মান কিছুটা হলেও উন্নত হবে এবং শিক্ষাক্ষেত্রে কাজ করার প্রেরণা আরও বাড়বে।

এমন সময়ে সরকারের এ পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। এটি প্রমাণ করে যে শিক্ষকদের দীর্ঘদিনের দাবি সরকারের নজরে এসেছে এবং ধীরে ধীরে তার বাস্তবায়নও হচ্ছে। এখন শুধু সময়ের অপেক্ষা—যেন দ্রুততম সময়ে সিদ্ধান্ত কার্যকর হয় এবং শিক্ষক সমাজ প্রকৃত অর্থে উপকৃত হন।

প্রশ্ন হলো—এই উদ্যোগটি বাস্তবায়িত হলে আপনাসর মতে শিক্ষার মান ও শিক্ষকদের জীবনমান কতটা পরিবর্তন হবে? আপনার মতামত কমেন্টে বক্সে জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme