1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
Title :
যে দুই কারণে আটকে আছে পে স্কেল যে কোন সময় মন্ত্রীসভায় রদবদল আসছে বড় ধরনের চমক এমপিও শিক্ষকগণ বদলি আবেদনের জন্য কতদিন সময় পাবেন জানাল মাউশি নতুন রাষ্ট্রপতি হিসাবে সর্বাধিক আলোচিত হচ্ছে যাদের নাম চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া পরীক্ষা শুরুর তারিখ ঘোষণা বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ নিয়ে রিট করলে ব্যবস্থা নেওয়া হবে শিক্ষা মন্ত্রণালয় পে স্কেল নিয়ে বিপাকে সরকার, বিকল্প বাস্তবায়নের পথ খুঁজছে ৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয় নিজ দল থেকে বহিস্কৃত হলেন জামায়াতে ইসলামের আলোচিত সমালোচিত সেই এমপি এমপিওভুক্ত স্কুল-কলেজের জুলাই মাসের বেতনের প্রস্তাব কোনদিন যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে জানাল মাউশি

শিক্ষা মন্ত্রণালয়ের মিটিং যে বিষয়ে আগকমীকাল

  • Update Time : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬১৫ Time View
শিক্ষা মন্ত্রণালয়ের মিটিং যে বিষয়ে আগকমীকাল

শিক্ষা মন্ত্রণালয় ও বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মধ্যে আগামীকাল রবিবার দুটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিতব্য এ দুটি সভায় সভাপতিত্ব করবেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহেনা পারভীন।

মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, রবিবার সকাল ১০টায় শুরু হতে যাওয়া প্রথম সভায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের বিধিমালা সংশোধন নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হবে। বিশেষ করে নিয়োগ প্রক্রিয়ায় ভাইভা পরীক্ষার নম্বর অন্তর্ভুক্ত করা হবে কি না—এ বিষয়টি সভার আলোচনার প্রধান কেন্দ্রবিন্দুতে থাকবে।

এরপর সকাল ১১টায় শুরু হবে দ্বিতীয় সভা। এতে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন তিনটি অধিদপ্তরের (মাধ্যমিক ও উচ্চশিক্ষা, মাদ্রাসা শিক্ষা ও কারিগরি শিক্ষা অধিদপ্তর) অধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শূন্য পদে নিয়োগের ক্ষেত্রে জনবল কাঠামো ও এমপিও নীতিমালার সঙ্গে সামঞ্জস্য রেখে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা সমতা বিধান করা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আলোচনায় আসবে মোট ৪০টি পদে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার সমন্বয়

নাম প্রকাশে অনিচ্ছুক মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একজন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, “দুটি সভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে শিক্ষা মন্ত্রণালয়, এনটিআরসিএ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তরসহ সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজন উপস্থিত থাকবেন। সভা শেষে গৃহীত সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানানো হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme