জুনিয়র বৃত্তি পরীক্ষা (২০২৫) আগামী ২১ ডিসেম্বর থেকে সারা দেশে শুরু হতে যাচ্ছে। এ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে ২০২৬ খ্রিষ্টাব্দের ৩১ জানুয়ারি। পরীক্ষা উপলক্ষে শিক্ষা বোর্ড ইতোমধ্যে একটি বিস্তারিত কর্মপরিকল্পনা হাতে নিয়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন ও মডারেশন চলবে ২০ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। এরপর ৯ অক্টোবর বিজি প্রেসে পাণ্ডুলিপি জমা দিতে হবে। নিজ নিজ শিক্ষা বোর্ডের আওতাধীন জেলাভিত্তিক কেন্দ্রের জন্য প্রশ্নপত্র প্যাকিং তালিকা ১৫ অক্টোবর তারিখের মধ্যে ঢাকা বোর্ডে পাঠাতে হবে। একই দিনে ঢাকা বোর্ড সমন্বিত কেন্দ্র তালিকা প্রকাশ করবে। আর ১৬ অক্টোবরের মধ্যে প্রশ্নপত্র প্যাকিং তালিকা বিজি প্রেসে পাঠানোর কাজ সম্পন্ন হবে।
উপজেলা ভিত্তিক পরীক্ষার্থীদের নামের তালিকা এবং কেন্দ্র তালিকা সংশ্লিষ্ট জেলা কমিটিকে ৩০ সেপ্টেম্বর-এর মধ্যে শিক্ষা বোর্ডে পাঠাতে হবে।
পরীক্ষার ফরম অনলাইনে পূরণ করা যাবে ৫ থেকে ৯ অক্টোবর পর্যন্ত। ফি জমা দেওয়ার শেষ সময়সীমা নির্ধারণ করা হয়েছে ১২ অক্টোবর, যা সোনালী সেবার মাধ্যমে জমা দিতে হবে।
প্রশ্নপত্র বণ্টন ও যাচাইয়ের কাজ সম্পন্ন হবে ২৬ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত। এরপর ১৬ থেকে ২৩ নভেম্বরের মধ্যে প্রশ্নপত্র জেলা প্রশাসকের প্রতিনিধির কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে।
পরীক্ষার্থীদের প্রবেশপত্র বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে ১০ ডিসেম্বর।
পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আগামী ৩১ জানুয়ারি ২০২৬।
এর আগে, ১৪ সেপ্টেম্বর জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) জুনিয়র বৃত্তি পরীক্ষার প্রশ্নপত্রের ধরন ও নম্বর বণ্টন প্রকাশ করেছে। নির্দেশনা অনুযায়ী, চারটি বিষয়ে প্রত্যেকটির জন্য ১০০ নম্বর করে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিজ্ঞান বিষয়ে নম্বর বণ্টন নিম্নরূপ:
সব প্রশ্নের উত্তর দেওয়া বাধ্যতামূলক।
Leave a Reply