1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
Title :
MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে পে স্কেল যে কারণে স্থগিতের পরামর্শ আইএমএফের স্পেন ও আর্জেন্টিনা মধ্যকার বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি লাইভ দেখুন নতুন এমপিওভুক্ত শিক্ষকরা বকেয়া বেতন কোনদিন পাবে জানাল মাউশি এমপিও শিক্ষকদের বদলি নিয়ে যে জটিলতার আশংকায় এনটিআরসিএ এমপিও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের তথ্য যে সময়ের মধ্যে যেভাবে হালনাগাদ করতে হবে পে স্কেল বাস্তবায়নে নতুন সমীকরণ

দেড় শতাধিক সাবেক দূর্নীতিবাজ আমলাদের খুঁজছে গোয়েন্দা সংস্থাগুলো

  • Update Time : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৬ Time View
দেড় শতাধিক সাবেক দূর্নীতিবাজ আমলাদের খুঁজছে গোয়েন্দা সংস্থাগুলো

১৯৯৬ সালে বিএনপি সরকারের শেষ সময়ে আওয়ামী লীগের প্রত্যক্ষ সমর্থনে জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘জনতার মঞ্চ’ নামের একটি প্ল্যাটফর্ম থেকে সরকারবিরোধী আন্দোলনের সূচনা হয়েছিল। শুধু রাজনীতিকরাই নয়, তখন সচিবালয়সহ সারা দেশে কর্মরত কয়েকশ আওয়ামীপন্থি সরকারি আমলাও প্রকাশ্যে এ আন্দোলনে যোগ দেন। এর ফলশ্রুতিতেই সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করে খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকার ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হয়।

একাধিক গোয়েন্দা সংস্থার দাবি, এবার সেই ফর্মুলা আবারও কাজে লাগাতে চাইছে আওয়ামী লীগ। তাদের প্রেসক্রিপশনে নতুন করে গঠিত হয়েছে ‘মঞ্চ ৭১’ নামের একটি প্ল্যাটফর্ম। এতে দেড় শতাধিক সাবেক ও বর্তমান আমলা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব যুক্ত হয়েছেন বলে তথ্য পাওয়া গেছে। ২৮ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংগঠনটি গোলটেবিল বৈঠকের আয়োজন করলে তা ভণ্ডুল হয়ে যায়; কয়েকজন আলোচককে মব তৈরি করে পুলিশে সোপর্দও করা হয়।

এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, জনতার মঞ্চের সঙ্গে যুক্ত থাকা সাবেক সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে করা ফৌজদারি মামলা আবারও চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যে আইন মন্ত্রণালয়ের সলিসিটর উইংয়ে চিঠি পাঠানো হয়েছে। জনতার মঞ্চে অংশ নেওয়া ২০৯ জনের তালিকাও প্রস্তুত করা হয়েছে, যেখানে সাবেক সচিব আবু আলম শহীদ খান, ভূঁইয়া মোহাম্মদ শফিকুল ইসলাম, আওয়ামী লীগের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর, এবং সিরাজ উদ্দিন আহমেদসহ দেড় শতাধিক আমলার নাম রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, জনতার মঞ্চের সেই পুরনো কুশীলবরা এখন ভিন্ন নামে সক্রিয় হচ্ছেন এবং ‘মঞ্চ ৭১’-এর আড়ালে একই ধরণের কার্যক্রম পরিচালনার চেষ্টা করছেন। ইতিমধ্যে সংগঠনের কয়েকজনকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করেছে।

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ নুরুল হুদা এ প্রসঙ্গে বলেন, “মঞ্চ ৭১-এর আড়ালে জনতার মঞ্চের সেই কর্মচারীরা ফের মাঠে নামছেন কি না, আমি জানি না। তবে সরকারি চাকরিজীবীদের কোনো রাজনৈতিক মঞ্চে যাওয়া একেবারেই উচিত হয়নি। তারা প্রজাতন্ত্রের কর্মচারী। এ ধরনের কর্মে যোগদান করলে তা নিঃসন্দেহে সরকারদ্রোহী কাজ।”

তিনি আরও যোগ করেন, “সরকারি কর্মচারীরা এইভাবে রাজনৈতিক মঞ্চে গিয়ে চাকরির ঐতিহ্য নষ্ট করেছিলেন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি না, তা সরকারের এখতিয়ার।”

২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে জনতার মঞ্চের মামলা প্রত্যাহার করেছিল। কিন্তু এখন সেটি পুনরায় চালু করা হয়েছে এবং অভিযুক্তদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে। ইতিমধ্যে সাবেক সচিব আবু আলম মো. শহীদ খান এবং ভূঁইয়া মোহাম্মদ শফিকুল ইসলামকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার করা হয়েছে। দুজনই ১৯৯৬ সালে জনতার মঞ্চে সরব ছিলেন। একইভাবে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী ২৮ আগস্ট ডিআরইউতে ‘মঞ্চ ৭১’-এর গোলটেবিলে বক্তব্য দেওয়ার সময় মবের হাতে আটক হন এবং পরে পুলিশ তাকে গ্রেপ্তার দেখায়।

ডিএমপি সূত্রে জানা গেছে, নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও কয়েকজন নেতাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ এবং অভিযান অব্যাহত রয়েছে। এ ছাড়া সাবেক সচিব আবু আলম শহীদ খান দীর্ঘ এক বছর ধরে সরকারের বিরুদ্ধে সরব ছিলেন। গত ৮ সেপ্টেম্বর শাহবাগ থানার একটি মামলায় তাকেও গ্রেপ্তার করা হয়।

জনপ্রশাসন বিশ্লেষক ও সাবেক আমলা মোহাম্মদ ফিরোজ মিয়া বিষয়টি নিয়ে বলেন, “জনতার মঞ্চ ছিল বাংলাদেশের প্রশাসনের জন্য সবচেয়ে বড় ক্ষত। তখন কর্মচারীরা চাকরিবিধি লঙ্ঘন করে রাজনৈতিক আন্দোলনে অংশ নিয়ে প্রশাসনকে কলঙ্কিত করেছিলেন। আন্দোলনে যুক্ত হওয়ার পর অনেকে বড় পদে বসায় অন্য কর্মকর্তারাও রাজনীতির সংস্পর্শে চলে যান। ফলে একটি অস্বাস্থ্যকর সংস্কৃতি তৈরি হয়। প্রজাতন্ত্রের চাকরিতে থেকে সরকারবিরোধী আন্দোলনে অংশগ্রহণ নিঃসন্দেহে বড় ধরনের অপরাধ।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme