1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
Title :
MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে পে স্কেল যে কারণে স্থগিতের পরামর্শ আইএমএফের স্পেন ও আর্জেন্টিনা মধ্যকার বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি লাইভ দেখুন নতুন এমপিওভুক্ত শিক্ষকরা বকেয়া বেতন কোনদিন পাবে জানাল মাউশি এমপিও শিক্ষকদের বদলি নিয়ে যে জটিলতার আশংকায় এনটিআরসিএ এমপিও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের তথ্য যে সময়ের মধ্যে যেভাবে হালনাগাদ করতে হবে পে স্কেল বাস্তবায়নে নতুন সমীকরণ

তুরষ্কের হুশিয়ারি ট্রম্পকে

  • Update Time : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৯ Time View
তুরষ্কের হুশিয়ারি ট্রম্পকে

ইউক্রেন যুদ্ধ নিয়ে হোয়াইট হাউসে হওয়া সাম্প্রতিক বৈঠকে একটি দৃশ্য সবার নজর কেড়েছে। সেখানে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রিজলুট ডেস্কের পেছনে বসে আছেন। আর ইউরোপীয় নেতারা তাঁকে ঘিরে ‘স্কুলছাত্রদের মতো’ দাঁড়িয়ে আছেন। এই একটি ছবি হাজারো কূটনৈতিক বিবৃতির চেয়েও স্পষ্টভাবে ট্রাম্পের পররাষ্ট্রনীতির চরিত্র বুঝিয়ে দিয়েছে।

এ ছবির বার্তা বোঝা দরকার। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের মধ্যে ক্ষমতার ভারসাম্য উপেক্ষা করে ট্রাম্প শুধু কূটনৈতিক শিষ্টাচার ভঙ্গই করেননি, তিনি রাশিয়া ও চীনকে বুঝিয়ে দিয়েছেন, ইউরোপসংক্রান্ত যেকোনো সিদ্ধান্তের জন্য তাঁর সঙ্গেই আলোচনায় বসতে হবে।

দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার সাত মাসের মাথায় ট্রাম্প যেন বিশ্ব চালাচ্ছেন নিজের একেবারে ব্যক্তিগত করপোরেশনের মতো। সেখানে প্রচলিত নিয়মকানুন বা আন্তর্জাতিক মানদণ্ডের কোনো গুরুত্ব নেই। ওভাল অফিস এখন যেন একটি কোম্পানির নির্বাহী কক্ষ। ট্রাম্প যেন সেখানকার সিইও আর অন্যান্য বিশ্বনেতারা যেন কর্মচারী।

শতাব্দীপ্রাচীন কূটনৈতিক রীতিগুলো এখানে নিছক আনুষ্ঠানিকতামাত্র।
ট্রাম্পের লক্ষ্য হলো এমন একটি বিশ্বব্যবস্থা তৈরি করা, যা সহযোগিতার ওপর নয় বরং তাঁর পৃষ্ঠপোষকতার ওপর দাঁড়াবে। বৈঠকে ইউরোপীয় নেতাদের আচরণ দেখে মনে হয়েছে, ট্রাম্প তাঁর লক্ষ্যে বেশ এগিয়ে গেছেন। উইনস্টন চার্চিল, শার্ল দ্য গল কিংবা এমনকি আঙ্গেলা ম্যার্কেলের মতো নেতারা ট্রাম্পের এমন ঔদ্ধত্য মেনে নিতেন, এটা কল্পনারও অতীত।

(সংগৃহিত)

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme