1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
Title :
MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে পে স্কেল যে কারণে স্থগিতের পরামর্শ আইএমএফের স্পেন ও আর্জেন্টিনা মধ্যকার বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি লাইভ দেখুন নতুন এমপিওভুক্ত শিক্ষকরা বকেয়া বেতন কোনদিন পাবে জানাল মাউশি এমপিও শিক্ষকদের বদলি নিয়ে যে জটিলতার আশংকায় এনটিআরসিএ এমপিও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের তথ্য যে সময়ের মধ্যে যেভাবে হালনাগাদ করতে হবে পে স্কেল বাস্তবায়নে নতুন সমীকরণ

আগামী নির্বাচনে কে বা কারা কোন ধরনের দ্বায়িত্ব পেতে যাচ্ছেন

  • Update Time : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৮৫ Time View
আগামী নির্বাচনে কে বা কারা কোন ধরনের দ্বায়িত্ব পেতে যাচ্ছেন

প্রিজাইডিং অফিসার:

(ক) সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত/আধা-স্বায়ত্তশাসিত অফিস ও প্রতিষ্ঠানের প্রথম শ্রেণির/প্রথম শ্রেণির পদমর্যাদা সম্পন্ন কর্মকর্তা, ক্ষেত্র বিশেষে দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা;

(খ) সরকারি/সরকারি অনুদান প্রাপ্ত কলেজ/সমমানের মাদ্রাসার শিক্ষক, ক্ষেত্র বিশেষে ডেমনস্ট্রেটর/কর্মকর্তা;

(গ) রাষ্ট্রায়ত্ত ব্যাংক, বীমা, কর্পোরেশন অথবা অনুরূপ কোন প্রতিষ্ঠানের প্রথম শ্রেণির পদমর্যাদা সম্পন্ন কর্মকর্তা, ক্ষেত্রবিশেষে দ্বিতীয় শ্রেণির পদমর্যাদা সম্পন্ন কর্মকর্তা;

(ঘ) প্রয়োজনবোধে বেসরকারি ব্যাংক, বীমা অথবা নির্ভরযোগ্য যে কোন বেসরকারি বিশ্ববিদ্যালয়/শিক্ষা প্রতিষ্ঠানের সরকারি প্রতিষ্ঠানের অনুরূপ কর্মকর্তা/বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক/কলেজ শিক্ষক/প্রধান শিক্ষক/সহকারী প্রধান শিক্ষক/শিক্ষক;

(ঙ) সরকারি/সরকারি অনুদান প্রাপ্ত উচ্চ বিদ্যালয়/মাধ্যমিক বিদ্যালয় সমমানের মাদ্রাসার প্রধান শিক্ষক/সহকারী প্রধান শিক্ষক, ক্ষেত্র বিশেষে সিনিয়র শিক্ষক।

সহকারী প্রিজাইডিং অফিসার:

(ক) সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত/আধা-স্বায়ত্তশাসিত অফিস ও ও প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের দ্বিতী দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা/দ্বিতীয় শ্রেণির পদমর্যাদা সম্পন্ন কর্মকর্তা;

(খ) সরকারি/সরকারি অনুদান প্রাপ্ত কলেজ/সমমানের মাদ্রাসার ডেমনস্ট্রেটর/ কর্মকর্তা;

(গ) রাষ্ট্রায়ত্ত ব্যাংক, বীমা, কর্পোরেশন অথবা অনুরূপ কোন প্রতিষ্ঠানের দ্বিতীয় শ্রেণির/দ্বিতীয় শ্রেণির পদমর্যাদা সম্পন্ন কর্মকর্তা;

(ঘ) সরকারি প্রাথমিক বিদ্যালয়/রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক;

(ঙ) প্রয়োজনবোধে বেসরকারি ব্যাংক, বীমা অথবা নির্ভরযোগ্য যে কোন বেসরকারি বিশ্ববিদ্যালয়/শিক্ষা প্রতিষ্ঠানের সরকারি প্রতিষ্ঠানের অনুরূপ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক/কোন প্রতিষ্ঠানের দ্বিতীয় শ্রেণীর/দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদা সম্পন্ন কর্মকর্তা;

(চ) সরকারি/সরকারি অনুদান প্রাপ্ত উচ্চ বিদ্যালয়/মাধ্যমিক বিদ্যালয়/সমমানের মাদ্রাসার প্রধান শিক্ষক/সহকারী প্রধান শিক্ষক/সিনিয়র শিক্ষক/শিক্ষক।

পোলিং অফিসারঃ

(ক) সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত/আধা-স্বায়ত্তশাসিত অফিস ও প্রতিষ্ঠানের কর্মচারী;

(খ) সরকারি/সরকারি অনুদান প্রাপ্ত কলেজ/সমমানের মাদ্রাসার কর্মচারী;

(গ) রাষ্ট্রায়ত্ত ব্যাংক, বীমা, কর্পোরেশন অথবা অনুরূপ কোন প্রতিষ্ঠানের কর্মচারী;

(ঘ) সরকারি প্রাথমিক বিদ্যালয়/রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক;

(ঙ) প্রয়োজন বোধে বেসরকারি ব্যাংক, বীমা অথবা নির্ভরযোগ্য যে কোন বেসরকারি অফিস/বেসরকারি বিশ্ববিদ্যালয়/ প্রতিষ্ঠানের উক্তরূপ শিক্ষক/কর্মচারী;

(চ) সরকারি/সরকারি অনুদানপ্রাপ্ত উচ্চ বিদ্যালয়/মাধ্যমিক বিদ্যালয়/সমমানের মাদ্রাসার শিক্ষক/কর্মচারী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme