1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
Title :
MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে পে স্কেল যে কারণে স্থগিতের পরামর্শ আইএমএফের স্পেন ও আর্জেন্টিনা মধ্যকার বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি লাইভ দেখুন নতুন এমপিওভুক্ত শিক্ষকরা বকেয়া বেতন কোনদিন পাবে জানাল মাউশি এমপিও শিক্ষকদের বদলি নিয়ে যে জটিলতার আশংকায় এনটিআরসিএ এমপিও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের তথ্য যে সময়ের মধ্যে যেভাবে হালনাগাদ করতে হবে পে স্কেল বাস্তবায়নে নতুন সমীকরণ

এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে নতুন প্রজ্ঞাপন অনুযায়ী কে সভাপতি হইতে পারিবে?

  • Update Time : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৯৭ Time View
এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে নতুন প্রজ্ঞাপন অনুযায়ী কে সভাপতি হইতে পারিবে?

এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয় জারিকৃত নতুন প্রজ্ঞাপন অনুযায়ী যাহারা সভাপতি পদের জন্য মনোনীত হইতে পারিবেন তাহাদের যোগ্যতা নিম্নরূপ হইতে হবে-

(৬) প্রবিধান ১২ এর পরিবর্তে নিম্নরূপ প্রবিধান ১২ প্রতিস্থাপিত হইবে, যথা:-

“১২। ম্যানেজিং কমিটি সভাপতি। (১) কোনো ব্যক্তিকে ম্যানেজিং কমিটির

সভাপতি পদে মনোনীত হইতে হইলে তাহার কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকিতে হইবে।

(২) কোনো ব্যক্তি একই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিতে একাদিক্রমে ২ (দুই) বারের অধিক মনোনীত হইতে পারিবেন না, তবে এক মেয়াদ বিরতি অন্তে তিনি পুনরায় মনোনীত হইতে পারিবেন।

(৩) কোনো ব্যক্তি ২ (দুই) টির অধিক একই ধরনের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি মনোনীত হইতে পারিবেন না এবং যে কোনো ধরনের মোট ৩ (তিন) টির অধিক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির সভাপতির দায়িত্ব পালন করিতে পারিবেন না।”;

(৭) প্রবিধান ১৩ এর পরিবর্তে নিম্নরূপ প্রবিধান ১৩ প্রতিস্থাপিত হইবে, যথা:-

“১৩। ম্যানেজিং কমিটির সভাপতি মনোনয়ন। (১) ম্যানেজিং কমিটির সভাপতি মনোনয়নের লক্ষ্যে, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, ক্ষেত্রমত, মত, বিভাগীয় কমিশনার বা জেলা প্রশাসকের সহিত আলোচনাক্রমে, নিম্নবর্ণিত ব্যক্তিগণের মধ্য হইতে ৩ (তিন) জন ব্যক্তির নাম ও জীবনবৃত্তান্ত সংবলিত প্রস্তাব সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নিকট প্রেরণ করিবেন, যথা:-

(ক) সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত ৯ম গ্রেডের নিম্নে নহে এইরূপ কোনো কর্মকর্তা বা ৫ম গ্রেডের নিম্নে নহে এইরূপ আগ্রহী অবসরপ্রাপ্ত কোনো কর্মকর্তা;

(খ) পাবলিক বিশ্ববিদ্যালয় বা সরকারি কলেজে কর্মরত কোনো সহকারী অধ্যাপক বা তদূর্ধ্ব গ্রেডভুক্ত কোনো অধ্যাপক;

(গ) সংশ্লিষ্ট বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা; এবং

(ঘ) এমবিবিএস অথবা প্রকৌশল বা কৃষিসহ যেকোনো কারিগরি বিষয়ে ৪ (চার) বৎসর মেয়াদি স্নাতক ডিগ্রিসহ সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত ৯ম গ্রেডের নিম্নে নহে এইরূপ কোনো কর্মকর্তা বা ৫ম গ্রেডের নিম্নে নহে এইরূপ আগ্রহী অবসরপ্রাপ্ত কোনো কর্মকর্তা:

তবে শর্ত থাকে যে, সভাপতি পদে প্রস্তাবিত ব্যক্তিগণের নামের তালিকাক্রম মনোনয়নের ক্ষেত্রে কোনোভাবেই অগ্রাধিকারক্রম হিসাবে গণ্য হইবে না।

(২) শিক্ষা বোর্ড, উপ-প্রবিধান (১) এর অধীন প্রস্তাবিত ব্যক্তিগণের মধ্য হইতে একজনকে ম্যানেজিং কমিটির সভাপতি মনোনীত করিবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme