1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
Title :
এমপিও শিক্ষকদের জুলাইয়ের বেতন নিয়ে যা জানাল মন্ত্রণালয় MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে পে স্কেল যে কারণে স্থগিতের পরামর্শ আইএমএফের স্পেন ও আর্জেন্টিনা মধ্যকার বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি লাইভ দেখুন নতুন এমপিওভুক্ত শিক্ষকরা বকেয়া বেতন কোনদিন পাবে জানাল মাউশি এমপিও শিক্ষকদের বদলি নিয়ে যে জটিলতার আশংকায় এনটিআরসিএ এমপিও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের তথ্য যে সময়ের মধ্যে যেভাবে হালনাগাদ করতে হবে

এমপিওভুক্ত শিক্ষকদের ক্ষেত্রে Substantive Grade কার্যকর হবে কিনা এ বিষয়ে মাউশির অবস্থান কি?

  • Update Time : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ১৮১৮ Time View
এমপিওভুক্ত শিক্ষকদের ক্ষেত্রে Substantive Grade কার্যকর হবে কিনা এ বিষয়ে মাউশির অবস্থান কি?

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন বাড়ছে। চলতি জুলাই মাসের বেতন তারা যখন আগষ্ট মাসে পাবেন তখন থেকেই তারা বর্ধিত বেতন পাবেন। তবে বেতন কতটুকু বাড়ছে, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলছেন না শিক্ষা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা। ফলে বিষয়টি নিয়ে শিক্ষক-কর্মচারীদের মধ্যে উদ্বেগ বাড়ছে। কারণ বর্তমান অর্থ বছর হতে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের অন্যান্য ভাতাও বৃদ্ধি পাওয়ার কথা ছিল যদি এ বিষয়ে মাউশি হতে এখন অবধি কিছুই জানানো হয়নি। তাই ধরে নেওয়া যায় চলতি জুলাই মাসের বেতনের সাথে অন্যান্য ভাতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। চলতি জুলাই মাসের বেতনের সাথে যে বিষয়গুলো বৃদ্ধি পাবে তা হলো বাৎসরিক বৃদ্ধি ৫% ও সরকার ঘোষিত ১০% বা ১৫% বিশেষ সুবিধা।

বর্তমানে এমপিওভুক্ত শিক্ষকদের আর একটি নতুন বিষয় নিয়ে সংশয় দেখা দিয়েছে তা হল ‍Substantive Grade গত ২৩ তারিখে সরকারী কর্মকর্তাদের ব্যাপারে Substantive Grade এর বিষয়ে একটি পরিপত্র জারি করা হয়েছে সেখানে পরিস্কার করে বলা হয়েছে যে, কারা এবং কিভাবে Substantive Grade এর আওতাভুক্ত হবেন। কিন্তু দুংখের বিষয় হলেও সত্যি সেই প্রজ্ঞাপনে এমপিওভুক্ত শিক্ষকদের বিষয়ে কিছুই বলা হয়নি। যা নিয়ে এমপিওভুক্ত শিক্ষকদের মধ্যে হতাশা ও উদ্বেগ কাজ করছে।

প্রথমে জানা দরকার Substantive Grade কি? Substantive Grade বলতে সাধারণত সরকারি চাকরিতে কোনো কর্মকর্তা বা কর্মচারী তাঁর স্থায়ী পদমর্যাদা অনুযায়ী প্রাপ্ত মূল বা প্রকৃত পদবি বা পদে পদোন্নতি প্রাপ্ত অবস্থানকে বোঝানো হয়। এটি কোনো অস্থায়ী বা কার্যভারপ্রাপ্ত (acting) পদ নয়, বরং সরকারি নিয়ম অনুযায়ী পরীক্ষা বা যোগ্যতা অর্জনের মাধ্যমে বা বিধিমালার অনুসরণে স্থায়ীভাবে প্রদত্ত পদ। এটি ইংরেজিতে “Substantive Post” বা “Substantive Rank” নামেও পরিচিত।

সরকারী চাকুরীর বিধিমালা অনুযায়ী যদি ধরা যায় তাহলে এমপিওভুক্ত শিক্ষকরা Substantive Grade এর আওতাভুক্ত হবেন না। কারণ হিসাবে যা বলা হয়েছে চাকুরী বিধিমালাতেঃ

এমপিওভুক্ত শিক্ষক কারা? এমপিওভুক্ত শিকক্ষ তারাই যারা প্রতিমাসে (Monthly Pay Order) সরকার প্রদত্ত একটি আর্থিক সুবিধা পায়। এই সুবিধা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের জন্য প্রযোজ্য। তারা সরকারি নিয়োগপ্রাপ্ত নন, বরং বেসরকারি প্রতিষ্ঠানে নিয়োগপ্রাপ্ত, শুধু মাত্র বেতন-ভাতা সরকার দেয়। তাদের চাকরি সরকারিভুক্ত নয় এমপিওভুক্ত শিক্ষকরা সরকারি কর্মচারী হিসেবে গণ্য হন না। তাঁরা সরকারি চাকরি আইন, ২০১৮ বা সরকারি কর্মচারী বিধিমালা-এর অধীন পড়েন না। ফলে, Substantive Grade বা স্থায়ী সরকারি পদমর্যাদার ধারণা তাঁদের জন্য প্রযোজ্য নয়। তাই উত্তরে বলা যায়, না, এমপিওভুক্ত শিক্ষকরা Substantive Grade-এর আওতাভুক্ত নন, কারণ তাঁরা সরকারি কর্মকর্তা নন। তাঁরা সরকারি পদে নিয়োগপ্রাপ্ত নন। তাঁদের নিয়োগ দেয় শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল/কলেজ পরিচালনা পর্ষদ), সরকার নয়। তবে বর্তমানে এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ এনটিআরসিএর মাধ্যমে হচ্ছে যদিও সর্বশেষ নিয়োগ পত্র প্রদান করছে স্কুল পরিচালনা কমিটি।

তবে মনে রাখতে হবে যদিও তাঁরা Substantive Grade পূর্বের সরকারী বিধিমালাতে পান না, তবে তাঁরা স্কেল অনুযায়ী বেতন, পদোন্নতি, টাইম স্কেল, সিলেকশন গ্রেড, এমনকি কল্যান ও অবসর সুবিধাও (কিছু শর্তে) পান। কিছু সরকারি সুবিধা কিন্তু এমপিওভুক্ত শিক্ষকরা পায় এবং সরকারী চাকুরীজীবিদের ন্যায় তারা কিন্তু মোটামুটি সকল নিয়ম মেনেই চাকুরী করে থাকেন। এবং বর্তমান নিয়োগ পদ্ধতিও পূর্বের ন্যায় পুরোপুরি ম্যানেজিং কমিটির মাধ্যমে নয় তাই সরকারি চাকরির পূর্ণ কাঠামোর আওতায় পুরোপুরি না হলেও অনেকটাই পড়েন।

এখন যে প্রশ্নটি করাই যায় তা হলো একই দেশে একই চাকুরী করে একই ধরনের সিলেবাসের পড়া পড়িয়ে একজন সরকারী শিক্ষক যেখানে এই সুবিধার আওতাভুক্ত হবেন সেখানে আমরা শুধু এমপিওভুক্ত শিক্ষক বলেই কি এই সুবিধার অন্তর্ভুক্ত করা হবে না। আমরা এমপিওভুক্ত শিক্ষক বলেই কি আমাদের পালকে আর একটি বৈষম্য যুক্ত হবে।

গত জুন মাসে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মতো বিশেষ সুবিধার আওতায় আনা হয় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের। এই বিশেষ সুবিধা জুলাই মাস থেকে কার্যকর হবে। এতে সর্বনিম্ন ১ হাজার ৫০০ টাকা ভাতা বৃদ্ধির কথা বলা হয়েছে। সে অনুযায়ী শিক্ষকদের বেতন জুলাই মাস হতে বৃদ্ধি প্রাপ্ত হবে এটি নিশ্চিত। তবে সেখানে যদি এই বৈষম্য যুক্ত হয় তাহলে কিন্তু এই বেতন বৃদ্ধি আনন্দ অনেকটাই ফ্যাকাসে হয়ে যাবে। কারণ এমপিভুক্ত শিক্ষকদের মধ্যে অনেকেই এই সুবিধার আওতায় পড়ার সুযোগ রয়েছেন।

Substantive Grade বলতে বোঝায়: আপনি যে গ্রেডে স্থায়ীভাবে (promotion-এর মাধ্যমে, বিধিমালার নিযম অনুযায়ী) নিযুক্ত হযেছেন সেটিই হলো Substantive Grade। এটির মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষকরা কিভাবে উপকৃত হবেন দেখুনঃ

  • আপনি ১০ম গ্রেডে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেছেন,

পরে উচ্চতর স্কেল (টাইম স্কেল/সিলেকশন গ্রেড) পেয়ে ৮ম গ্রেডে এসেছেন। আপনার Substantive Grade এক্ষেত্রে = ১০ম গ্রেড, কারণ: আপনি সহকারী শিক্ষক হিসেবে মূলত ১০ম গ্রেডে যোগ দিয়েছেন।

উদাহরণ স্বরুপঃ ৯ম গ্রেডে মূল বেতন ৩৫,৮৮০ টাকা। (প্রকৃত বা সাবস্টেনটিভগ্রেড ১০) ৩৫,৮৮০*১৫% = ৫,৩৮২ টাকা। নতুন নির্দেশনা মোতাবেক ১৫% হারে ৫,৩৮২ টাকা পাইবেন।

যদিও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর জানায়, জুনিয়র শিক্ষক, সহকারী শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক এবং প্রধান শিক্ষকদের গ্রেড অনুযায়ী বেতন বাড়ানো হবে। অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারেই এই বেতনবৃদ্ধি কার্যকর করা হবে। সেখানে তারা এখন অবধি এমপিওভুক্ত শিক্ষকদের Substantive Grade এর বিষয়ে পরিস্কার করে কিছু জানায়নি। মাউশির উচিত পরিস্কার ভাবে এই বিষয় সম্বন্ধে জানানো এবং এমপিওভুক্ত শিক্ষকরা যাতে এই সুবিধায় অন্তর্ভুক্ত হয় সেবিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme