1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
Title :
এমপিও শিক্ষকদের জুলাইয়ের বেতন নিয়ে যা জানাল মন্ত্রণালয় MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে পে স্কেল যে কারণে স্থগিতের পরামর্শ আইএমএফের স্পেন ও আর্জেন্টিনা মধ্যকার বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি লাইভ দেখুন নতুন এমপিওভুক্ত শিক্ষকরা বকেয়া বেতন কোনদিন পাবে জানাল মাউশি এমপিও শিক্ষকদের বদলি নিয়ে যে জটিলতার আশংকায় এনটিআরসিএ এমপিও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের তথ্য যে সময়ের মধ্যে যেভাবে হালনাগাদ করতে হবে

সরকারি-বেসরকারি সকল গ্রন্থাগার শিক্ষকদের যেসব তথ্য চেয়েছে মাউশি

  • Update Time : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ১২৭৪ Time View
সরকারি-বেসরকারি সকল গ্রন্থাগার শিক্ষকদের যেসব তথ্য চেয়েছে মাউশি

সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত সকল গ্রন্থাগার প্রভাষক এবং সহকারী শিক্ষক (গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান) সম্পর্কিত তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। এ সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য আগামী সাত কর্মদিবসের মধ্যে নির্ধারিত ছকের ফরম্যাট অনুযায়ী নির্দিষ্ট ই-মেইলে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার, ২৪ জুলাই, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মোঃ খালিদ হোসেন স্বাক্ষরিত একটি অফিস আদেশের মাধ্যমে এই নির্দেশনা জারি করা হয়। সরকারি ও বেসরকারি সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের কাছে এই অফিস আদেশটি পাঠানো হয়েছে।

প্রেরিত চিঠিতে উল্লেখ করা হয়—মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সকল সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত গ্রন্থাগারিক ও সহকারী গ্রন্থাগারিক, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত সহকারী শিক্ষক (গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান), এবং বেসরকারি কলেজে কর্মরত গ্রন্থাগার প্রভাষক ও সহকারী শিক্ষক (গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান)-এর পদের গ্রেড, সৃষ্ট পদের সংখ্যা, বর্তমানে কর্মরত জনবল, এবং পদ শূন্য রয়েছে কি না—এই সংক্রান্ত বিস্তারিত তথ্য নিম্নে উল্লেখিত ছক অনুযায়ী সংগ্রহ করে ০৭ (সাত) কর্মদিবসের মধ্যে অনতিবিলম্বে নির্দেশিত ই-মেইল ঠিকানায় প্রেরণের জন্য আদেশক্রমে অনুরোধ জানানো হলো।

এই তথ্য সংগ্রহের মাধ্যমে সংশ্লিষ্ট পদের বাস্তব অবস্থা নিরূপণ, জনবল ব্যবস্থাপনায় পরিকল্পনা গ্রহণ এবং প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে বলেও চিঠিতে ইঙ্গিত দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme