মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য একটি জরুরি নির্দেশনা জারি করেছে। এতে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের মাদকবিরোধী ডকুমেন্টরি ও থিম সং প্রদর্শনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের তথ্য চাওয়া হয়েছে। বিষয়টি ‘অতীব জরুরি’ হিসেবে চিহ্নিত করেছে মাউশি।
আজ সোমবার মাউশির মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইংয়ের পরিচালক কাজী মো. আবু কাইয়ুম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। এতে জানানো হয়, শিক্ষা মন্ত্রণালয়ের আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির ৭ম সভার সিদ্ধান্ত অনুযায়ী, মাদকের কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তৈরি মাদকবিরোধী ডকুমেন্টরি ও থিম সং প্রদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ লক্ষ্যে সংশ্লিষ্ট তথ্যসমূহ নির্ধারিত গুগল ডক লিংকে আগামী বুধবার (২৩ জুলাই) এর মধ্যে জমা দিতে অনুরোধ জানানো হয়েছে। সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান/অধ্যক্ষকে সময়মতো তথ্য প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে।
Leave a Reply