1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
Title :
MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে পে স্কেল যে কারণে স্থগিতের পরামর্শ আইএমএফের স্পেন ও আর্জেন্টিনা মধ্যকার বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি লাইভ দেখুন নতুন এমপিওভুক্ত শিক্ষকরা বকেয়া বেতন কোনদিন পাবে জানাল মাউশি এমপিও শিক্ষকদের বদলি নিয়ে যে জটিলতার আশংকায় এনটিআরসিএ এমপিও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের তথ্য যে সময়ের মধ্যে যেভাবে হালনাগাদ করতে হবে পে স্কেল বাস্তবায়নে নতুন সমীকরণ

প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি যে জরুরী নির্দেশনা দিল মাউশি

  • Update Time : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ৫১৭ Time View

১। উদ্বেগের সাথে লক্ষ্য করা যাচ্ছে, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র যথাসময়ে শিক্ষা বোর্ড থেকে শিক্ষা প্রতিষ্ঠানে সরবরাহ করা হলেও কিছু শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের কাছে তা যথাসময়ে বিতরণ না করে পরীক্ষা শুরুর কিছুদিন পূর্বে, কোন কোন ক্ষেত্রে এক দিন পূর্বে শিক্ষার্থীদের কাছে বিতরণ করে থাকে। ফলে ভুলবশত কোন শিক্ষার্থীর ফরম পূরণ না হলেও সময় স্বল্পতার কারণে সে সকল শিক্ষার্থীর ফরম পূরণ করা সম্ভব হয় না।

২। অনেক প্রতিষ্ঠানে বোর্ড কর্তৃক বিষয় খোলার অনুমোদন না থাকলেও অননুমোদিত বিষয়ে শিক্ষার্থীদের ভর্তি করে। কিন্তু রেজিস্ট্রেশন এবং ফরম পূরণের সময় প্রতিষ্ঠান কর্তৃক তাদের অনুমোদিত বিষয়ে রেজিস্ট্রেশন ও ফরম পূরণ করে থাকে। যেহেতু শিক্ষার্থীদের পরীক্ষা শুরুর পূর্বের দিন রেজিস্ট্রেশন কার্ড এবং প্রবেশপত্র দেয়া হয় সেহেতু সময় স্বল্পতা এবং পরীক্ষার প্রশ্নপত্র স্থানীয় প্রশাসনের নিরাপত্তা হেফাজতে থাকায় বোর্ডের পক্ষে অননুমোদিত বিষয়ে ফরম পূরণ করে প্রবেশপত্র দেয়া সম্ভব হয় না। ফলে শিক্ষার্থীরা চরম মানসিক যন্ত্রণার শিকার হয় এবং তাদের শিক্ষা জীবন হুমকির মুখে পড়ে।

৩। ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় বোর্ড কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে সকল শিক্ষার্থীর ফরম পূরণ সম্পন্ন করতে হবে। বিলম্ব ফিসহ ফরম পূরণের নির্ধারিত তারিখ শেষ হওয়ার পর কোন অবস্থাতেই শিক্ষার্থীদের ফরম পূরণের সুযোগ দেয়া হবে না। তাই ২০২৬ সালের এসএসসি এবং এইচএসসি পরীক্ষার ফরম পূরণের জন্য পর্যাপ্ত সময় দেয়া হবে।

৪। শিক্ষা বোর্ড থেকে রেজিস্ট্রেশন কার্ড এবং প্রবেশপত্র গ্রহণের এক সপ্তাহের মধ্যে তা পরীক্ষার্থীদের মাঝে বিতরণ করতে হবে। কোন প্রতিষ্ঠানের বিরুদ্ধে রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র যথাসময়ে বিতরণ না করায় কোন জটিলতা সৃষ্টির অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme