1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
Title :
MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে পে স্কেল যে কারণে স্থগিতের পরামর্শ আইএমএফের স্পেন ও আর্জেন্টিনা মধ্যকার বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি লাইভ দেখুন নতুন এমপিওভুক্ত শিক্ষকরা বকেয়া বেতন কোনদিন পাবে জানাল মাউশি এমপিও শিক্ষকদের বদলি নিয়ে যে জটিলতার আশংকায় এনটিআরসিএ এমপিও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের তথ্য যে সময়ের মধ্যে যেভাবে হালনাগাদ করতে হবে পে স্কেল বাস্তবায়নে নতুন সমীকরণ

৩ মাসের মাল্টিমিডিয়া ক্লাশের তথ্য প্রেরণের নির্দেশ

  • Update Time : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ৩৬৪ Time View
৩ মাসের মাল্টিমিডিয়া ক্লাশের তথ্য প্রেরণের নির্দেশ

এমএমসি ক্লাসের তথ্য প্রেরণের নির্দেশ

২০২৫ সালের এপ্রিল থেকে জুন—এই তিন মাসে দেশের সকল মাধ্যমিক বিদ্যালয় ও উচ্চ মাধ্যমিক কলেজের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের গৃহীত মাল্টিমিডিয়া ক্লাস (এমএমসি) সংক্রান্ত তথ্য সংগ্রহ করে সার-সংক্ষেপ আকারে নির্ধারিত ছকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে (মাউশি) পাঠাতে নির্দেশনা দেওয়া হয়েছে। এ তথ্য ২০২৫ সালের ১ জুলাইয়ের মধ্যে মাউশির মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইং-এ ই-মেইলের (director.mew@gmail.com) মাধ্যমে পাঠাতে বলা হয়েছে

মঙ্গলবার (২৪ জুন) মাউশির মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইং-এর পরিচালক প্রফেসর মোঃ আবু কাইয়ুম স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা আঞ্চলিক উপ-পরিচালকগণকে (মাধ্যমিক) দেওয়া হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, মাঠপর্যায়ের শ্রেণিশিক্ষকগণ MMC অ্যাপের মাধ্যমে নেওয়া ক্লাসসমূহ নিয়মিত আপলোড দিয়ে থাকেন এবং তা ভিত্তি করে মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষে পাঠদানের অগ্রগতি সম্পর্কিত প্রতিবেদন উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়। কিন্তু বর্তমানে MMC অ্যাপে কারিগরি সমস্যার কারণে মাঠপর্যায়ের শিক্ষকগণ ক্লাস আপলোড করতে পারছেন না। অথচ শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) অনুযায়ী, এই এমএমসি ক্লাসসংক্রান্ত তথ্য নিয়মিতভাবে মন্ত্রণালয়ে প্রেরণের বাধ্যবাধকতা রয়েছে।

এই প্রেক্ষাপটে, মাউশির আওতাধীন সকল আঞ্চলিক উপ-পরিচালক (মাধ্যমিক) কে নির্দেশনা দেওয়া হয়েছে—তাঁদের অঞ্চলভুক্ত উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের (ষষ্ঠ-দ্বাদশ শ্রেণি) এপ্রিল-জুন ২০২৫ সময়কালের এমএমসি ক্লাসের তথ্য সংগ্রহ করে নির্ধারিত ছকে সংকলন করে সময়মতো মাউশির মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইং-এ পাঠাতে হবে।

স্মরণ করিয়ে দেওয়া হয়েছে, আঞ্চলিক উপ-পরিচালক (মাধ্যমিক) ছাড়া অন্য কোনো শিক্ষা কর্মকর্তা বা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আলাদাভাবে ই-মেইলের মাধ্যমে এ তথ্য প্রেরণের প্রয়োজন নেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme