কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের জন্য বদলি নীতিমালা প্রণয়নের কাজ চলমান রয়েছে। তবে এটি কবে জারি হবে—সে বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। নীতিমালার খসড়া প্রস্তুতের কাজ প্রায় সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম।
সোমবার (১৬ জুন) মিডিয়া-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “মাদ্রাসা শিক্ষকদের বদলি নীতিমালা ইতোমধ্যে জারি হয়েছে এবং সংশ্লিষ্ট সফটওয়্যার তৈরির কাজও চলছে। তবে তা কবে শেষ হবে, তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। কারিগরি শিক্ষায় এনটিআরসিএর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষকের সংখ্যা তুলনামূলকভাবে কম হলেও, তাদের বদলির জন্যও ব্যবস্থা নেওয়া হবে।”
চলতি মাসেই কারিগরি শিক্ষকদের বদলি নীতিমালা প্রকাশ হবে কি না—এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, “সম্ভাবনা আছে, আবার নাও থাকতে পারে। আমরা নীতিমালার খসড়া তৈরিতে কাজ করছি। চূড়ান্ত খসড়া প্রস্তুত হলে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।”
Leave a Reply