1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
Title :
MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে পে স্কেল যে কারণে স্থগিতের পরামর্শ আইএমএফের স্পেন ও আর্জেন্টিনা মধ্যকার বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি লাইভ দেখুন নতুন এমপিওভুক্ত শিক্ষকরা বকেয়া বেতন কোনদিন পাবে জানাল মাউশি এমপিও শিক্ষকদের বদলি নিয়ে যে জটিলতার আশংকায় এনটিআরসিএ এমপিও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের তথ্য যে সময়ের মধ্যে যেভাবে হালনাগাদ করতে হবে পে স্কেল বাস্তবায়নে নতুন সমীকরণ

ঈদের পরে আন্দোলনের বিকল্প নাই- এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের

  • Update Time : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ৭৫২ Time View
ঈদের পরে আন্দোলনের বিকল্প নাই- এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের

সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী দেশের এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কর্মরত শিক্ষক কর্মচারীদের সুযোগ সুবিধা বৃদ্ধির কথা থাকলেও আপাতদৃষ্টিতে মনে হচ্ছে না যে, এত সহজেই এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের চাওয়া মোতাবেক পাওনা গুলো পেয়ে যাবে। সরকার বিভিন্নভাবে প্রতিশ্রুতি দিলেও সে কথা মত কাজ হবে বলে মনে হয় না। সরকার বিভিন্ন উদ্যোগ নিলেও এখনো সে প্রক্রিয়া আলোর মুখ দেখেনি। এ নিয়ে গভীর অসন্তোষ প্রকাশ করেছেন শিক্ষকরা। সরকার কিছু বিষয়ে পজিটিভ দৃষ্টিভঙ্গি দেখালেও আমলার বাঁধা হয়ে দাঁড়ায়।

সরকার শিক্ষক কর্মচারীদের বিভিন্ন দাবীর বিষয়ে বারবার আশ্বাস দিলেও বাস্তবায়নের কোনো কার্যকর অগ্রগতি দেখা যাচ্ছে না। বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা শেষে একটি মৌখিক সমঝোতায় পৌঁছানো হলেও এখন পর্যন্ত কোনো লিখিত ঘোষণা আসেনি। এতে শিক্ষকদের মাঝে চরম ক্ষোভের ও হতাশার সৃষ্টি হচ্ছ।

আমলাদের চক্রান্তের কারণে একবার কিন্তু কর্মচারীরা বঞ্চিত হয়েছে। সেই আমলারা কিন্তু এখনো বসে নেই। তারা কখনই আমাদের দাবীগুলো সহজেই পুরণ হতে দিবে না যদিও বা দেয় তার হবে দায়সারা মতো।

অলরেডি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীর ঘাড়ে আবারও পূর্ববর্তী সরকারের রেখে যাওয়া ফর্মুলা বাস্তবায়নের প্রস্তাব পেশ করেছে আমলারা। আমারা টাকা আমার সুযোগ সুবিধা আমি কিভাবে নিব তার সিদ্ধান্ত আমি দেব। আমার সিদ্ধান্ত আমলারা দেওয়ার কে? সরকার যদি অবসর ও কল্যানের ফান্ড না চালাতে পারে তাহলে আমার যে টাকা এতদিন কর্তন করেছে সে টাকা আমাকে ফিরিয়ে দিক। তাও ভাল আমার টাকা আমার নিয়ন্ত্রণে থাকবে। টাকা আমার সিদ্ধান্ত নিবে ফ্যাসিস্টের সহযোগী আমলারা। এটা কোন ভাবে মেনে নেওয়া যাবে না। একবার তো এক চোরের দোহাই দিয়ে বলছেন ৮০০০ কোটি টাকা লুট হয়েছে। ভাল কথা সেই লুট হয়ে যাওয়া টাকা কিভাবে কে কে লূট করেছে তার বিস্তারিত বিবরণ তুলে ধরুন। টাকা গুলোতো আর শিক্ষক কর্মচারীরা নিজেরা ওদেরে হাতে দেয়নি। টাকাগুলো তো ব্যাংক হতে উত্তোলন হয়েছে। যে যে তুলেছে তার নাম আশা করি সেই ব্যাংকে খোজ নিলেই পাওয়া যাবে। সেখান থেকে সংগ্রহ করে জনসম্মুখে প্রকাশ করুন। তাহলে থলের বিড়াল বের হয়ে আসবে। পলাতক কতজন টাকা নিয়েছে আর বর্তমানের কতজন সেই টাকার ভাগ পেয়েছেন। মোট কথা আমরা কোনভাবেই সার্বজনীন পেনশনের আওতাভুক্ত হব না। সার্বজনীন পেনশন যদি এত ভাল হয় তাহলে আগে সরকারী আমলা ও সরকারী কর্মকর্তা কর্মচারীদের অন্তর্ভুক্ত করুক। তারা সরকারের পেনশন স্ক্রীমের আওতাভুক্ত আমরা তো সরকারের পেনশন স্ক্রীমের আওতাভুক্ত নই। আমরা পাই আমাদের জমানো টাকা।

বিশেষ প্রণোদনার প্রজ্ঞাপনের টালবাহানা করছে। থোক বরাদ্দের বাড়িভাড়া বাড়াবে তাদের প্রস্তাব কৃত ১০০০ টাকা, চিকিৎসা ভাতা ৫০০টাকা,শ্রান্তি ও বিনোদন ভাতা তিন বছর পরে ১০%। এ-ই ধরনের বৃদ্ধির জন্যই কি আমরা এতদিন ধরে অপেক্ষা করছি। বাড়ি ভাড়া যে কোন ভাবেই হোক যে পরিমাণে হোক শতকরা হারে করতে হবে। এর ব্যাতিক্রম হলে মানা উচিত হবে না।

তাই সকলের নিকট আকুল আবেদন ঈদের পরে সকলে একযোগে দল মত নির্বিশেষে আন্দোলনে ঝাপিয়ে পড়ার উদ্যোগ গ্রহণ করুন অথবা নিজে দের অস্তিত্ব সংকটে পড়তে হবে আমাদের। এরপরও যদি আমরা এক হতে না পারি তাহলে আর কখন আমরা এক হব। থাকতে পারে আমাদের একেকজনের এক এক মত কিন্তু এক জায়গায় তো আমরা সকলেই একমত যে, আমাদের বিভিন্ন ধরনের ভাতার বৃদ্ধি ঘটাতে হবে। আর এই লক্ষ্যে যদি সকলেই একজোট না হতে পারি তাহলে কোন দিন আমরা লক্ষ্যে পৌছাতে পারব না।

পরিশেষে একটা কথা আবার বলি তা হলো মনে রাখবেন এই সরকার কেন এদেশের কোন সরকারই কোনভাবেই সোজাভাবে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের কোন দাবী দাওয়া পুরণ করবে না। আমাদের দাবী আদায়ের একটাই পথ খোলা তাহলো কঠোর আন্দোলন গড়ে তোলা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme