1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
Title :
MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে পে স্কেল যে কারণে স্থগিতের পরামর্শ আইএমএফের স্পেন ও আর্জেন্টিনা মধ্যকার বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি লাইভ দেখুন নতুন এমপিওভুক্ত শিক্ষকরা বকেয়া বেতন কোনদিন পাবে জানাল মাউশি এমপিও শিক্ষকদের বদলি নিয়ে যে জটিলতার আশংকায় এনটিআরসিএ এমপিও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের তথ্য যে সময়ের মধ্যে যেভাবে হালনাগাদ করতে হবে পে স্কেল বাস্তবায়নে নতুন সমীকরণ

MPO শিক্ষক কর্মচারীদের বোনাস আগামীকাল পাওয়া নিয়ে শঙ্কা

  • Update Time : রবিবার, ১ জুন, ২০২৫
  • ৮০৮ Time View
MPO শিক্ষক কর্মচারীদের বোনাস আগামীকাল পাওয়া নিয়ে শঙ্কা

এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা অনুমোদন, পাওয়ার সম্ভাবনা আগামীকাল ক্ষীন

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ৩ লাখ ৭৭ হাজার ৫৯৭ জন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর উৎসব ভাতা অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। অনুমোদিত এ প্রস্তাব ইতোমধ্যে চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসারের কার্যালয়ে পাঠানো হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামীকাল থেকেই শিক্ষক-কর্মচারীরা এ ভাতার টাকা পেতে পারেন। তবে রয়েছে কিঞ্চিত শঙ্কা কারণ বেতন চিফ একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার কার্যালয়ে থেকে ক্লিয়ারেন্স পাওয়ার পরে তা আগামীকালের মধ্যেই শিক্ষক কর্মচারীদের ব্যাংক হিসাব নম্বরে ট্রান্সফারের কাজ শুরু করতে আসলে পারবে কিনা তার নিয়ে যথেষ্ট সন্দিহান।

উৎসব ভাতার আওতায় স্কুল পর্যায়ের ২ লাখ ৯০ হাজার ৫৫০ জন এবং কলেজ পর্যায়ের ৮৭ হাজার ৪৭ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।

এর আগে, ২৯ মে উৎসব ভাতা প্রদানের সরকারি আদেশ (জিও) জারি করা হয় এবং তা আইবাস++ সিস্টেমে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। কর্মকর্তারা জানিয়েছেন, এবার দ্রুততম সময়েই এই অর্থ শিক্ষকদের কাছে পৌঁছে যাবে।

এছাড়া ২৬ মে বেসরকারি স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানোর সম্মতিপত্রও মন্ত্রণালয়ে পাঠানো হয়। এতে মূল বেতনের ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করার প্রস্তাব অনুমোদন পায়।

তবে কর্মচারীদের ভাতা বাড়ানো হয়নি, যার ফলে তাদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। বর্তমান হার অনুযায়ী, কর্মচারীরা আগের মতোই মূল বেতনের ৫০ শতাংশ হারে ভাতা পাবেন।

জিওতে বলা হয়েছে, ভাতা প্রদানের ক্ষেত্রে সকল আর্থিক বিধি-বিধান অনুসরণ করতে হবে এবং অনিয়ম হলে দায়ভার থাকবে বিল পরিশোধকারী কর্তৃপক্ষের ওপর। এ আদেশ জারির তারিখ থেকেই ভাতা কার্যকর হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme