1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
Title :
MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে পে স্কেল যে কারণে স্থগিতের পরামর্শ আইএমএফের স্পেন ও আর্জেন্টিনা মধ্যকার বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি লাইভ দেখুন নতুন এমপিওভুক্ত শিক্ষকরা বকেয়া বেতন কোনদিন পাবে জানাল মাউশি এমপিও শিক্ষকদের বদলি নিয়ে যে জটিলতার আশংকায় এনটিআরসিএ এমপিও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের তথ্য যে সময়ের মধ্যে যেভাবে হালনাগাদ করতে হবে পে স্কেল বাস্তবায়নে নতুন সমীকরণ

এবার যদি হয় জাতীয়করণ!

  • Update Time : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ৮৯৯ Time View
এবার যদি হবে জাতীয়করণ

শিক্ষা সংস্কার ও শিক্ষক নিয়োগ পুনর্বিবেচনার দাবিতে শিক্ষা উপদেষ্টার কাছে স্মারকলিপি ‘অভিভাবক ঐক্য ফোরামের’

শিক্ষাকে জাতীয়করণ, শিক্ষা সংস্কার কমিশন গঠন, শিক্ষকদের কোচিং বাণিজ্য বন্ধ এবং বিগত সরকারের সময়ে নিয়োগপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের যাচাই-বাছাই করে পুনরায় মানসম্মত নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছে ‘অভিভাবক ঐক্য ফোরাম’। এসব দাবিতে তারা শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল (সি-আর) আবরার এর সঙ্গে সাক্ষাৎ করে একটি স্মারকলিপি প্রদান করেছে।

গতকাল সোমবার (৫ মে) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিয়াউল কবির দুলুর নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন এবং স্মারকলিপি হস্তান্তর করেন।

শিক্ষা সংস্কারে ১২ দফা দাবি

স্মারকলিপিতে ‘অভিভাবক ঐক্য ফোরাম’ শিক্ষাখাতে দীর্ঘমেয়াদি সংস্কারের লক্ষ্যে ১২ দফা দাবি উত্থাপন করেছে। দাবিগুলোর মধ্যে রয়েছে:

  1. শিক্ষা সংস্কার কমিশন গঠন
  2. শিক্ষাকে জাতীয়করণ
  3. জবাবদিহিমূলক মনিটরিং কমিটি গঠন
  4. যুগোপযোগী পাঠ্যক্রম প্রণয়ন
  5. আইডিয়াল, ভিকারুননিসা, মনিপুর স্কুলের দুর্নীতি দূর করতে সেনাবাহিনীর ব্রিগেডিয়ার পদমর্যাদার কর্মকর্তাকে অধ্যক্ষ হিসেবে নিয়োগ
  6. শিক্ষকদের কোচিং বাণিজ্য বন্ধ
  7. ভর্তি নীতিমালা বাস্তবায়ন
  8. বিগত ১৫ বছরে নিয়োগপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের পুনরায় যাচাই ও পরীক্ষার মাধ্যমে মান নিয়ন্ত্রিত নিয়োগ
  9. শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামো প্রণয়ন
  10. শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা
  11. বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর বিতর্কিত সনদ বাণিজ্য বন্ধ
  12. নিরাপদ সড়ক আন্দোলনের সময় অভিভাবক ঐক্য ফোরামের সভাপতির বিরুদ্ধে দায়ের করা ২০১৮ সালের আইসিটি আইনের মামলা প্রত্যাহার

উপস্থিত ছিলেন যারা

স্মারকলিপি প্রদানকালে প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন—

  • ফোরামের সাধারণ সম্পাদক মো. সেলিম মিয়া,
  • সহ-সভাপতি ও মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ অভিভাবক ফোরামের সভাপতি মো. আহসান উল্ল্যা মানিক,
  • ফোরামের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. সেলিম উদ্দীন

ফোরামের নেতারা জানান, শিক্ষার মানোন্নয়ন ও ভবিষ্যৎ প্রজন্মকে গুণগত শিক্ষা নিশ্চিত করতে হলে এখনই বাস্তবভিত্তিক পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তারা আশাবাদ ব্যক্ত করেন, শিক্ষা উপদেষ্টা তাদের দাবিগুলো গুরুত্বসহকারে বিবেচনা করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme