1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
Title :
MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে পে স্কেল যে কারণে স্থগিতের পরামর্শ আইএমএফের স্পেন ও আর্জেন্টিনা মধ্যকার বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি লাইভ দেখুন নতুন এমপিওভুক্ত শিক্ষকরা বকেয়া বেতন কোনদিন পাবে জানাল মাউশি এমপিও শিক্ষকদের বদলি নিয়ে যে জটিলতার আশংকায় এনটিআরসিএ এমপিও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের তথ্য যে সময়ের মধ্যে যেভাবে হালনাগাদ করতে হবে পে স্কেল বাস্তবায়নে নতুন সমীকরণ

উৎসব ভাতা বৃদ্ধির বিষয়ে গতকালের সিদ্ধান্তই বহাল।

  • Update Time : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ৭৯৫৯ Time View
উৎসব ভাতা বৃদ্ধির বিষয়ে গতকালের সিদ্ধান্তই বহাল।

শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানোর প্রস্তাব প্রাথমিক পর্যায়ে, চূড়ান্ত সিদ্ধান্ত আসছে শিগগিরই

শিক্ষকদের উৎসব ভাতা বৃদ্ধির একটি প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে জমা পড়েছে। তবে এটি এখনো প্রাথমিক আলোচনার পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (বাজেট-১) মোহাম্মদ ফারুক-উজ-জামান। তিনি বলেন, “শিক্ষকদের উৎসব ভাতা কতটুকু বাড়ানো হবে, তা এখনো নির্ধারিত হয়নি। এ বিষয়ে আলোচনা ও পর্যালোচনার প্রয়োজন আছে।”

তিনি আরও জানান, বিষয়টি পর্যালোচনার জন্য অর্থ মন্ত্রণালয়ে একটি আলাদা উইং কাজ করছে। কার বেতন বা ভাতা কতটুকু বাড়বে এবং এতে অতিরিক্ত কত অর্থ প্রয়োজন হবে—এসব বিষয় তারা বিবেচনায় নেবে। সবদিক বিচার করে তবেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

জানা গেছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানোর বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। প্রস্তাব অনুযায়ী, বর্তমানে বেতনের ২৫ শতাংশ হারে যে উৎসব ভাতা দেওয়া হয়, তা বাড়িয়ে ৫০ শতাংশ করার পরিকল্পনা রয়েছে। বিষয়টি অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় আছে এবং আগামী মাসেই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে।

এ প্রসঙ্গে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা জানান, উৎসব ভাতার হার দ্বিগুণ করার প্রস্তাব ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে।

এর আগে, গত ৫ মার্চ বিদায়ী শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ জানান, শিক্ষকদের উৎসব ভাতা, বিনোদন ভাতা, বাড়ি ভাড়া ভাতা ইত্যাদি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, “আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম, বাজেটের সীমাবদ্ধতার মধ্যেও যতটা সম্ভব এসব দাবি পূরণের চেষ্টা করা হবে।”

তিনি আরও বলেন, “১৫-২০ বছরের অবহেলা এক বা দুই বছরের বাজেট দিয়ে পুরোপুরি পূরণ করা সম্ভব নয়। তবে পরিবর্তনের একটি সূচনা দরকার, আর সেই শুরুটা আমরা করে দিচ্ছি।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme