অবশেষে আজ প্রতিষ্ঠানের ইএফটির প্যানেলে বৈশাখী ভাতার পেমেন্ট তালিকা যুক্ত হয়েছে। সেক্ষেত্রে আগামী সপ্তাহের শেষ নাগাদ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীগণ তাদের একাউন্টে বৈশাখী ভাতা জমার মেসেজ পেতে পারেন। আমাদের বেষম্য দুর হবে যে কোনদিন কোন কালে কোন বছরে তা স্বয়ং সৃষ্টি কর্তা ছাড়া কেউ বলবে পারবে বলে মনে হয় না।
প্রতিষ্ঠানের ইএফটির প্যানেলে মাসের অপশনে এপ্রিল লিখে এবং পে টাইপ অপশনে বাংলা নিউ ইয়ার লিখে লোড অপশনে প্রেস করলেই বৈশাখী ভাতার পেমেন্টে তালিকা দৃশ্যমান হবে।
তবে সেক্ষেত্রে বৈশাখী ভাতা ব্যাংক প্রবেশ করতে করতে আগামী সপ্তাহের শেষ নাগাদ পাওয়া যেতে পারে। কারণ পেমেন্ট তালিকা প্রকাশ করলেই তো আর টাকা ব্যাংকে পৌছে যায় না। এখনও অনেকগুলো ধাপ পেরুনোর পর টাকা ব্যাংকে পৌছাবে সেক্ষেত্রে আরও বেশ কয়েক দিন সময় লাগবে এটা নিশ্চিত।
এটা নিশ্চিত যে বৈশাখী ভাতা এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীগণ অবশ্যই বৈশাখের পর বুঝে পাবেন এ ব্যাপারে কোন সংশয় নেই আপাতত।
বৃহস্পতিবার সকালে গণমাধ্যমের সাথে আলাপকালে মাধ্যমিক ওউচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খান বলেন। বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মার্চ মাসের বেতন ও বৈশাখী ভাতা দেওয়ার কাজ প্রক্রিয়াধীন রয়েছে। আশা করছি তারা আগামী সপ্তাহে বেতন-ভাতা পাবেন।
Leave a Reply