1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
Title :
MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে পে স্কেল যে কারণে স্থগিতের পরামর্শ আইএমএফের স্পেন ও আর্জেন্টিনা মধ্যকার বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি লাইভ দেখুন নতুন এমপিওভুক্ত শিক্ষকরা বকেয়া বেতন কোনদিন পাবে জানাল মাউশি এমপিও শিক্ষকদের বদলি নিয়ে যে জটিলতার আশংকায় এনটিআরসিএ এমপিও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের তথ্য যে সময়ের মধ্যে যেভাবে হালনাগাদ করতে হবে পে স্কেল বাস্তবায়নে নতুন সমীকরণ

বৈশাখী ভাতার বিষয়ে যা জানা গেল মাউশি থেকে।

  • Update Time : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ১৫৩০ Time View
বৈশাখী ভাতার খবর

এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীগণ এদেশের জন্য যতটুকু প্রয়োজন মেটায় তা কি অন্য কোন পেশাজীবির চেয়ে কোন অংশে কম, আমরা এদেশকে যতটুকু দেওয়ার চেষ্টা করি বা করে আসছি বিগত দিন গুলো থেকে আর কোন পেশার মানুষ এতটুকু এদেশের জন্য দেয় বা দেওয়ার চেষ্টা করে। আমি দ্ব্যর্থহীন ভাবে বলছি আমাদের মত অর্থাৎ এমপিওভুক্ত শিক্ষকদের মত এভাবে দেশের জন্য আর কোন পেশার মানুষ নিজেকে উজার করে দেয় না নিশ্চিত।কিন্তু পাওয়ার প্রশ্ন আসলে আমরা থাকি সকলে পিছনের কাতারে। কিছু দেওয়ার সময় আসলে শুরু হয় নানা মুখী জটিলতা।

বাংলাদেশের সরকারী অন্যান্য পেশায় যারা কর্মরত আছেন এমনকি মাউশিতে যারা কর্মরত আছেন তারা সকলেই মার্চ মাসের বেতন সহ বৈশাখী ভাতা পেয়ে গেছে। আর আমাদের বৈশাখী ভাতার কোন খবর এখন পর্যন্ত নাই, এখন পর্যন্ত এ বিষয় নিয়ে মাউশি তে কোন আলোচনাই নাই। অবস্থার পরিপ্রেক্ষিতে যা বলা যায় তা হল আমি নিশ্চিত ভাবে বলতে পারি যে, এ মাসের শেষের দিকে হয়তবা বৈশাখী ভাতা নিয়ে আলোচনা হবে এবং মাউশি বলবে আমরা চেষ্টা করছি দ্রুত সময়ের মধ্যে শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা প্রদানের। কিন্তু এটা বুঝতে হবে যে, এত সংখ্যক শিক্ষক কর্মচারীদের একসাথে ভাতা প্রদান কোন সহজ কাজ নয় তাই একটু সময় তো লাগবেই। মাউশির ভাষ্যমতে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা শিক্ষক কর্মচারীদের একজন একজন করে পকেটে ঢুকিয়ে দেয় মাউশি।

আরও পড়ুন…….উৎসব ভাতা নাকি, অভিশপ্ত ভাতা।

যাইহোক বর্তমান প্রেক্ষাপটে ও মাউশি বিভিন্ন সুত্র মোতাবেক যতটুকু জানা গেছে তা হলো যে, আজ প্রতিষ্ঠানের ইএফটির প্যানেলে বৈশাখী ভাতার পেমেন্ট তালিকা যুক্ত হবে বলে জানা গেছে। সেক্ষেত্রে আগামী সপ্তাহের শেষ নাগাদ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীগণ তাদের একাউন্টে বৈশাখী ভাতা জমার মেসেজ পেতে পারেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme