1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
Title :
MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে পে স্কেল যে কারণে স্থগিতের পরামর্শ আইএমএফের স্পেন ও আর্জেন্টিনা মধ্যকার বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি লাইভ দেখুন নতুন এমপিওভুক্ত শিক্ষকরা বকেয়া বেতন কোনদিন পাবে জানাল মাউশি এমপিও শিক্ষকদের বদলি নিয়ে যে জটিলতার আশংকায় এনটিআরসিএ এমপিও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের তথ্য যে সময়ের মধ্যে যেভাবে হালনাগাদ করতে হবে পে স্কেল বাস্তবায়নে নতুন সমীকরণ

মার্চের বেতন ও বৈশাখী ভাতার সর্বশেষ যে অবস্থা।

  • Update Time : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ৪০৬৭ Time View
মার্চের বেতন ও বৈশাখী ভাতার সর্বশেষ যে অবস্থা।

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত পৌনে চার লাখ শিক্ষক-কর্মচারীর মার্চ মাসের বেতন আগামী সপ্তাহে দেওয়ার জন্য আমরা কাজ করছি। সবকিছু ঠিক থাকলে তারা আগামী সপ্তাহে বেতন পেতে পারেন। মার্চের বেতনের পেমেন্ট তালিকা ইএফটির ড্যাশ বোর্ডে যুক্ত করা হয়েছে। ‍কিন্তু বেতন কবে নাগাদ শিক্ষক কর্মচারীগণ তাদের ব্যাংক হিসাব নম্বরে বুঝে পাবে সে ব্যাপারে কোন নিশ্চয়তা এখনও প্রদান করেনি মাউশির ইএমআইএস সেল।

বুধবার (৯ এপ্রিল) গণমাধ্যমের সাথে আলাপকালে এ কথা জানান মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেলের প্রোগ্রামার-৫ মো: জহির উদ্দিন।

আরও পড়ুন……বেতন নিয়ে মাউশির চোর পুলিশ খেলার শেষ কোথায়?

ইএমআইএস সেলের এ কর্মকর্তা জানান, ‘ফেব্রুয়ারি মাসে যতজন শিক্ষক-কর্মচারী ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে বেতন-ভাতা পেয়েছিলেন, সেই সংখ্যক শিক্ষক-কর্মচারীর মার্চ মাসের বেতনের প্রস্তাব আগামীকাল বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানোর চেষ্টা চলছে। কাল প্রস্তাব পাঠাতে পারলে আগামী সপ্তাহে তারা বেতন পেতে পারেন।’ দেখা যাক চেষ্টার শেষ কোনদিন হয়।

নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউশির শীর্ষ এক কর্মকর্তা গতকাল মঙ্গলবার জানান, ‘মার্চ মাসে ৩ লাখ ৭৬ হাজার ৬০২ জন শিক্ষক-কর্মচারীকে ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফারের  (ইএফটি) মাধ্যমে দেওয়া হবে। বিষয়টি নিয়ে এডুকেশন ম্যানেজমেন্ট সিস্টেম ইনফরমেশন (ইএমআইএস) সেল কাজ করছে। আশা করছি আগামী সপ্তাহে শিক্ষক-কর্মচারীরা মার্চ মাসের বেতন পাবেন।’ সাথে বৈশাখী ভাতা যুক্ত করে একসাথে প্রদান করার চিন্তা করা হচ্ছে।

মার্চের বেতনের পেমেন্ট তালিকা ইএফটির ড্যাশ বোর্ডে যুক্ত করা হয়েছে। বৈশাখী ভাতার পেমেন্ট তালিকা হয়তবা আগামীকাল প্রতিষ্ঠানের ইএফটির প্যানেলে যুক্ত হতে পারে। সেক্ষেত্রে মার্চের বেতন ও বৈশাখী ভাতার টাকা একসাথে যুক্ত করে শিক্ষক কর্মচারীগণ আগামী সপ্তাহে ১লা বৈশাখের পর হয়তবা পাবে যে কোন দিন।

যেখানে সরকারী কর্মকর্তা কর্মচারীরা ও এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের একাংশ অর্থাৎ মাদ্রাসা অধিদপ্তরের আওতাধীন এমপিওভুক্ত শিক্ষকগণ বিগত ঈদুল ফিতরের আগেই তাদের মার্চ মাসের বেতন পেয়েছেন। যদিও তারা এখন বৈশাখী ভাতা পাননি।

Please Share This Post in Your Social Media

One response to “মার্চের বেতন ও বৈশাখী ভাতার সর্বশেষ যে অবস্থা।”

  1. Younus Ali says:

    মাদ্রাসা অধিদপ্তর যদি বেসরকারি এমপিভূক্ত মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের ঈদের আগে মার্চের বেতন ছাড়তে পারে, তবে স্কুল কলেজের ডিজি ও তার কর্মকর্তারা ঘোড়ার ঘাস কাটছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme