1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
Title :
MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে পে স্কেল যে কারণে স্থগিতের পরামর্শ আইএমএফের স্পেন ও আর্জেন্টিনা মধ্যকার বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি লাইভ দেখুন নতুন এমপিওভুক্ত শিক্ষকরা বকেয়া বেতন কোনদিন পাবে জানাল মাউশি এমপিও শিক্ষকদের বদলি নিয়ে যে জটিলতার আশংকায় এনটিআরসিএ এমপিও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের তথ্য যে সময়ের মধ্যে যেভাবে হালনাগাদ করতে হবে পে স্কেল বাস্তবায়নে নতুন সমীকরণ

এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতার প্রস্তাব মন্ত্রণালয়ে প্রেরণ।

  • Update Time : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ১৮০০ Time View
এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতার সর্বশেষ

প্রতিবছর উৎসব আসলেই নানামুখী বাহানা মাউশির তৈরি করা থাকে। কি ভাবে বলতে হবে, কি কারণ দেখাতে হবে সেই ছক তৈরি করতে মাউশি ব্যস্ত থাকে কয়েক সপ্তাহ। এই কাজে সময় ব্যয় না করে যদি এই সময়টা উৎসব ভাতার পিছনে ব্যয় করত তাহলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা রমজানের শেষ সপ্তাহে বোনাস পাওয়ার অপেক্ষায় থাকত না। তারা বোনাস নিয়ে দুশ্চিন্তায় দিন কাটাতে হতো না।

এই আজকে যে প্রস্তাব মন্ত্রণালয়ে প্রেরণ করা হলো এই প্রস্তাব একটু তৎপর হলে মাউশি কিন্তু গত সপ্তাহে বেতনের সাথে পাঠাতে পারত। তাহলে কি মাউশির কোন ক্ষতি হয়ে যেত। আসলে সবকিছুই হলো মানসিকতা।

আরও পড়ুন….এমপিওভুক্ত শিক্ষকদের ভাগ্যেন্নোয়নে অন্যতম প্রধান বাঁধা এদেশের আমলারা!

এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের ২০২৫ খ্রিষ্টাব্দের ঈদুল ফিতর উপলক্ষে উৎসব ভাতার প্রস্তাব মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

রোববার (২৩ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক সূত্র একাধিক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, স্কুলের ২ লাখ ৭৯ হাজার ৫০০ জন ও কলেজের ৮৪ হাজার ২৫ জন শিক্ষকের উৎসব ভাতার প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

এখন এ প্রস্তাব মন্ত্রণালয়ে পাস হয়ে আইবাস++ পর্যন্ত পৌছাতে পৌছাতে কম করে হলেও আরও তিন দিন লাগবে। যদি কোন নতুন জটিলতা তৈরি না হয় তাহলে। এভাবে যদি প্রতি বছর একই কারণ আর একই মানসিকতা দেখায় তাহলে পরিবর্তন কি হলো এদেশের। তাহলে ইএফটি মাধ্যমে বেতন প্রদানের নিয়ম চালু করে কি লাভ হলো আমাদের।

প্রতিবছরই যদি একই সমস্যা হয় তাহলে সেই সমস্যা নিয়ে মুল্যায়ন কি হবে বলেন। যে কাজ এক সপ্তাহ পরে মাউশি শুরু করে সেই কাজ এক সপ্তাহ আগে শুরু করলে এত জটিলতা দেখা দেয় না নিশ্চয়ই। প্রতিবছর যখন একই সমস্যা একই ফ্রেমে দেখা দিচ্ছে তাহলে কিন্তু মাউশির নিবেদন নিয়ে যথেষ্ট প্রশ্ন করাই যায়।

এখন অপেক্ষা করা ছাড়া আর আমাদের কোন উপায় নাই। কারণ আমাদের ভাগ্য আমরা নিজেরাই পরিবর্তন করতে ইচ্ছুক না। “যে ব্যাক্তি নিজের ভাগ্য নিজে পরিবর্তনে উদ্যোগী না হয়, সৃষ্টি কর্তাও তার ভাগ্য পরিবর্তন করে না।” ভাগ্য পরিবর্তনের জন্য ডাক দিলে আমরা ঘরে বসে সোস্যাল মিডিয়াতে পোষ্ট, লাইক আর উইশ করতে ব্যস্ত থাকি। শ্বশরীরে ভাগ্য পরিবর্তনে অংশগ্রহণ করতে চাই না। যতদিন আমদের মধ্যে নিজেদের তাড়না তৈরি না হবে ততদিন আমাদের ভাগ্যের তেমন কোন পরিবর্তন হবে না।

Please Share This Post in Your Social Media

One response to “এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতার প্রস্তাব মন্ত্রণালয়ে প্রেরণ।”

  1. MD. HASSAN KABIR says:

    খামাখা ইএফটির মূলো ঝুলানো হলো কেন? মার্চ মাস চলে যাচ্ছে অথচ ফেব্রুয়ারির বেতনের খবর নেই? েবেশিকদের জন্য কী ইএফটি গরুর গাড়ি হয়ে গেলো নাকি?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme