1. admin@kp-nat.com : admin : Ayub Ali
  2. ayub.bhs@gmail.com : Ayub ali : Ayub ali
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
Title :
MPO মাদ্রাসা শিক্ষকদের বদলি নিয়ে তৈরি হয়েছে যে কারণে অনিশ্চয়তা এমপিও শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি বেসরকারী এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটির হাতে এনটিআরসিএ-র নবম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে যে সকল বিষয়ে পে স্কেল যে কারণে স্থগিতের পরামর্শ আইএমএফের স্পেন ও আর্জেন্টিনা মধ্যকার বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি লাইভ দেখুন নতুন এমপিওভুক্ত শিক্ষকরা বকেয়া বেতন কোনদিন পাবে জানাল মাউশি এমপিও শিক্ষকদের বদলি নিয়ে যে জটিলতার আশংকায় এনটিআরসিএ এমপিও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের তথ্য যে সময়ের মধ্যে যেভাবে হালনাগাদ করতে হবে পে স্কেল বাস্তবায়নে নতুন সমীকরণ

এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী সুযোগ সুবিধা কতটুুকু বাড়ছে?

  • Update Time : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ১১৮৮ Time View
এমপিওভুক্ত শিক্ষক সুবিধা কতটুুকু বাড়ছে?

বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া, উৎসব ভাতা ও চিকিৎসা ভাতা বাড়ানোর ঘোষণা দিয়েছেন বিদায়ী শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেছেন, উৎসব ভাতা, বিনোদন ভাতা, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা- এ বছরের ঈদুল আজহা থেকে শুরু করে আগামী বছরের বাজেট থেকে অন্তত কিছু বাড়াতে পারবো। তবে তাতে যে, বৈষম্য খুব একটা কমবে না এটা নিশ্চিত। কারণ বিদায়ী উপদেষ্টার কথাতেই তা মোটামুটি পরিস্কার।

সদ্য বিদায়ী শিক্ষা উপদেষ্টার এমন বক্তব্যের পর শিক্ষকদের বাড়ি ভাড়া, উৎসব ভাতা ও চিকিৎসা ভাতা কত টাকা বাড়ছে সেই প্রশ্ন দেখা দিয়েছে। শিক্ষা মন্ত্রণালয় বলছে, এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত চুড়ান্ত না হলেও মোটামুটি হয়েছে তবে তা বিভিন্ন কারণে এখন জনসম্মুকে প্রকাশ করছে না তার পিছনে অন্যতম প্রধান কারণ এখন যদি প্রকাশ করা হয় আর তা যদি মান সম্মত না হয়। তাহলে তো শিক্ষকরা মেনে নিবে না আর তাতে যদি আবার আন্দোলন ঘনীভুত হয়। তাতে করে সামনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষা যা নিয়ে সরকার একটু কুটনীতির আশ্রয় নিয়েছে। তবে শিক্ষা প্রশাসের একটি সূত্র জানিয়েছে, শিক্ষকদের শতভাগ উৎসব ভাতার দাবি পূরণ নাও হতে পারে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে প্রশাসনের এক কর্মকর্তা জানান, ‘রাতারাতি উৎসব ভাতা শতভাগ করা সম্ভব হবে না। প্রাথমিকভাবে কিছুটা বাড়ানো হবে। এর পর ধাপে ধাপে তা শতভাগ করার পরিকল্পনা রয়েছে। এছাড়া বাড়ি ভাড়া এক হাজার টাকার মতো বাড়ানো হতে পারে। চিকিৎসা ভাতা ৫০০ টাকা বাড়িয়ে এক হাজার করার পরিকল্পনা রয়েছে। তবে বিষয়গুলো এখনো চূড়ান্ত হয়নি। প্রাথমিক আলোচনার মধ্যে রয়েছে।

ফেব্রুয়ারী-25 বেতনের খবর……

শিক্ষকদের উৎসব ভাতা শতভাগ করার বিষয়ে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খান এ বিষয়ে এখনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

জানা গেছে, বেসরকারি শিক্ষকরা বর্তমানে মূল বেতনের ২৫ শতাংশ উৎসব ভাতা পান। এছাড়া বাড়ির ভাড়ার জন্য এক হাজার এবং চিকিৎসা ভাতার জন্য ৫০০ টাকা করে পান। বর্তমান বাজারে যা খুবই অপ্রতুল বলে জানিয়েছেন তারা। এ অবস্থায় দীর্ঘদিন ধরে উৎসব ভাতা শতভাগ করার দাবি জানিয়ে আসছেন তারা।

শতভাগ উৎসব ভাতাসহ অন্যান্য ভাতা বৃদ্ধির জন্য গত ১২ ফেব্রুয়ারি থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। বিষয়টি নিয়ে কয়েক দফা শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন শিক্ষক নেতারা। অবশেষে ঈদুল আজহা থেকে উৎসব ভাতা, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বাড়ানোর ঘোষণা দেন বিদায়ী শিক্ষা উপদেষ্টা।

ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘কয়েকমাস আগেই আমি সবাইকে আশ্বাস দিয়েছিলাম, সাধ্যমত এ বছর এবং আগামী বছরের বাজেটে যতটুকু অর্থ সংকুলান করা যায়, অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বসে আমরা যতদূর পারি চেষ্টা করব দাবিগুলো মেটাতে।’

বিদায়ী উপদেষ্টা বলেন, ‘কিন্তু, ১৫/২০ বছরের বঞ্চনা ১/২ বছরের বাজেট দিয়ে তো মেটানো যায় না। এটা বোঝানো খুব কঠিন। আজকেই বেসরকারি বেতন সরকারি বেতনের সমান করে দিতে হবে- এটা ন্যায্য দাবি বুঝলাম, কিন্তু এক বছরের বাজেট দিয়ে কীভাবে ১৫ বছরের বৈষম্য ঠিক করা যায়? কিন্তু শুরুটা করা দরকার। সেই শুরুটা আমরা করে দিয়ে যাচ্ছি।

পরিশেষে একটা কথা বলব তা হল বিদায়ী উপদেষ্টার কথা থেকেই বলছি যে, আপনারা শুরু করে দিচ্ছেন ভাল কথা কিন্তু অন্যরা সে ধারা বজায় রাখবে তো। আমাদের অতীত ইতিহাস কি তা বলে? তার চেয়ে আপনারা যদি ইতিহাস সৃষ্টি করে যেত তাহলে এমপিওভুক্ত শিক্ষক সমাজ আপানাদের এই কৃতজ্ঞতা সারাজীবন আবদ্ধচিত্তে মনে রাখত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার খবর
© All rights reserved © 2025 Kisukhoner Pathshala
Customized By BlogTheme